মাগুরা ডিবির অভিযানে ১৮০ কেজি গাঁজাসহ আটক -২
প্রকাশিত: ১৯:৪৬, ৩ আগস্ট ২০২৪
ছবি- বঙ্গবাণী
মাগুরায় ডিবি পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ১৮০ কেজি গাঁজাসহ রুহুল আমিন (৪১) ও আবুল হাশেম (৪৩) নামে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকাল ৭.১৫ টায় মাগুরা সদর থানাধীন মাগুরা-যশোর মহাসড়কের শিমুলিয়ার ঢালে পাকারাস্তার উপর থেকে তাদের আটক করা হয়।
শনিবার দুপুরে এক প্রেস ব্রিফিং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ এ তথ্য জানান।
তিনি বলেন, মাগুরা ডিবি পুলিশের এসআই কাজী শামসুল আলম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল ৭.১৫ টায় মাগুরা সদর থানাধীন মাগুরা-যশোর মহাসড়কের শিমুলিয়ার ঢালে পাকারাস্তার উপর থেকে ঢাকা মেট্রো ট-১৪-০৫০০ রেজিস্ট্রেশন নাম্বার সম্বলিত একটি ট্রাক আটক করে। আটককৃত ট্রাকটি তল্লাশীকালে ট্রাকের মধ্যে বিশেষ কায়দায় লুকায়িত ১৮০ কেজি গাঁজা পেয়ে ট্রাকের চালক রুহুল আমিন (৪১), পিতা- রমজান আলী, সাং-জালিয়াপাড়া ( জহুর সর্দার পাড়া ) ও চালকের সহকারি আবুল হাশেম (৪৩), পিতা- মোঃ আব্দুল লতিফ, সাং-১০ নং ইসলামপুর উভয়ের থানা-মাটিরাংগা, জেলা-খাগড়াছড়ি দ্বয়কে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীরা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গিয়েছে। এই সংক্রান্তে মাগুরা সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এ মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
বঙ্গবাণীডটকম/এমএস
- নেশার টাকা দেননি বলে নিজের মাকে গলা কেটে হত্যা
- করোনায় মারা গেলেন ফরিদপুরের বিশিষ্ট সাংবাদিক তারাপদ স্যার
- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইলিয়াস আহম্মেদ পাল মারা গেছেন
- সালথা তান্ডবের এক বছর
ওসির বিরুদ্ধে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ - ফরিদপুর পৌর নির্বাচনে পুনরায় ভোট গ্রহণের দাবি নায়াব ইউসুফের
- ফরিদপুর সদরে ১১ টি ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলছে
- ধর্ষনে অন্তঃসত্তা কাজের বুয়া, ধরে বিয়ে পড়িয়ে দিলেন এলাকাবাসী
- বেড়িবাধ থেকে অটোচালকের দগ্ধ লাশ উদ্ধার
- ফরিদপুরে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ
- ট্রেনের নিচে ঝাঁপ দিলো প্রেমিক জুটি
- চরভদ্রাসনে নিজ বাড়ি থেকে চেয়ারম্যানের ভাইয়ের লাশ উদ্ধার
- পরকীয়ার টানে ২ সন্তান রেখে পালালেন মহিলা মেম্বার
- এসকাভেটর উল্টে পড়লো বিদ্যুতের খুটির ওপর
- সমবায় অফিসার বিরাজ কুন্ডের বিরুদ্ধে উৎকোচ গ্রহনসহ নানান অভিযোগ
- ফরিদপুর পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী নায়াব ইউসুফ
কূটনীতিক বহিষ্কার নিয়ে হাঙ্গেরিকে ‘কঠিন জবাবের’ হুমকি রাশিয়ার
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

