মাগুরায় বাস-মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে ৪ জনের মৃত্যু
প্রকাশিত: ১৯:১১, ১৮ সেপ্টেম্বর ২০২০
ছবি-সংগৃহীত
মাগুরা-যশোর সড়কে দু'টি বাস ও একটি মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে চারজন নিহত হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকের মাগুরা সদরের মঘির ঢাল এলাকায় এ ঘটনায় আরও ৩০ জন আহত হয়েছে। তাদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাগুরা ফায়ার সার্ভিসের ডিএডি মাছুদ সর্দার জানান, দুপুর ২টার দিকে মাগুরা সদরের মঘির ঢাল এলাকায় ঢাকা থেকে যশোরগামী চাকলাদার পরিবহন ও একটি মাইক্রোবাসের সঙ্গে যশোর থেকে ঢাকামুখী সোহাগ পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এ সময় চাকলাদার পরিবহনের বাসটি রাস্তার পাশে খাদে পড়ে গেলে চার যাত্রী নিহত হয়। আহত হয় উভয় বাসের কমপক্ষে ৩০ যাত্রী। তাদের মধ্যে বেশ কয়েকজনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, নিহতদের মধ্যে দু'জনের পরিচয় পাওয়া গেছে। তাদের মধ্যে একজন চাকলাদার পরিবহনের হেলপার যশোর সদরের রুপদিয়ার নূরুল আমিনের ছেলে আমিনুল ইসলাম (৪০) এবং অন্যজন নরসিন্দি জেলার ফখরুল ভূঁইয়া (৩৫)।
বিকেল সাড়ে ৪টার দিকে ডিএডি মাছুদ সর্দার জানান, উদ্ধার কাজ অব্যাহত আছে। এখনও রাস্তার পাশে খাদে পড়ে যাওয়া বাসটি উদ্ধার করা যায়নি।
মাগুরা সদর হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডা. অমর প্রসাদ জানান, ১৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
বঙ্গবাণী/এমএস
- নেশার টাকা দেননি বলে নিজের মাকে গলা কেটে হত্যা
- করোনায় মারা গেলেন ফরিদপুরের বিশিষ্ট সাংবাদিক তারাপদ স্যার
- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইলিয়াস আহম্মেদ পাল মারা গেছেন
- সালথা তান্ডবের এক বছর
ওসির বিরুদ্ধে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ - ফরিদপুর পৌর নির্বাচনে পুনরায় ভোট গ্রহণের দাবি নায়াব ইউসুফের
- ফরিদপুর সদরে ১১ টি ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলছে
- ধর্ষনে অন্তঃসত্তা কাজের বুয়া, ধরে বিয়ে পড়িয়ে দিলেন এলাকাবাসী
- বেড়িবাধ থেকে অটোচালকের দগ্ধ লাশ উদ্ধার
- ফরিদপুরে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ
- ট্রেনের নিচে ঝাঁপ দিলো প্রেমিক জুটি
- পরকীয়ার টানে ২ সন্তান রেখে পালালেন মহিলা মেম্বার
- চরভদ্রাসনে নিজ বাড়ি থেকে চেয়ারম্যানের ভাইয়ের লাশ উদ্ধার
- এসকাভেটর উল্টে পড়লো বিদ্যুতের খুটির ওপর
- সমবায় অফিসার বিরাজ কুন্ডের বিরুদ্ধে উৎকোচ গ্রহনসহ নানান অভিযোগ
- ফরিদপুর পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী নায়াব ইউসুফ
কূটনীতিক বহিষ্কার নিয়ে হাঙ্গেরিকে ‘কঠিন জবাবের’ হুমকি রাশিয়ার
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

