ঢাকা, ০২ ফেব্রুয়ারি, ২০২৬ | মাঘ ২০ ১৪৩২
ঢাকা, ০২ ফেব্রুয়ারি, ২০২৬       
Shruhid Tea

ভোটের বিনিময়ে টাকা দিতে চাইলে তাকে পুলিশে দেবেন : নায়াব ইউসুফ

ফরিদপুর প্রতিনিধি বঙ্গবাণী

প্রকাশিত: ১৮:৩৬, ১ ফেব্রুয়ারি ২০২৬

ভোটের বিনিময়ে টাকা দিতে চাইলে তাকে পুলিশে দেবেন : নায়াব ইউসুফ

চৌধুরী নায়াব ইউসুফ। ছবি- বঙ্গবাণী

আসন্ন নির্বাচনে ফরিদপুর ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন, কেউ বিকাশ নাম্বার চেয়ে ভোটের বিনিময়ে টাকা দিতে চাইলে তাকে পুলিশে ধরিয়ে দিবেন। নির্বাচন নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে, আপনারা সকাল সকাল ভোট দিতে যাবেন। ভোট দেওয়ার শেষে ভোটকেন্দ্রে নিরাপত্তায় সেই কেন্দ্রের আশেপাশের থাকবেন। 

শনিবার (৩১ জানুয়ারী) রাত দশটার দিকে ফরিদপুরের চর কমলাপুরে জিয়া শিশু কিশোর সংগঠন ফরিদপুর জেলার আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।

নায়াব ইউসুফ বলেন, কেউ যদি বিকাশ নাম্বার চায়, ভোটের নাম করে টাকা পয়সা দিতে চায় তাকে পুলিশে ধরিয়ে দিবেন, নির্বাচন আচরণ বিধির বাইরে কোন কিছু করলে তাকে ডিসি অফিসে নিয়ে যাবেন। নির্বাচন নিয়ে এখনো কিছুটা ষড়যন্ত্র চলছে, আপনারা সকাল সকালে ভোট কেন্দ্রে যাবেন, ভোট দেওয়ার শেষে বাড়িয়ে ফিরে খাওয়া দাওয়া করে তারপর ভোটকেন্দ্রের আশেপাশেই থাকবেন।  

তিনি বলেন, একটি অদৃশ্য শক্তি এদেশের সার্বভৌমত্বকে  ধুলন্ঠিত করতে চাচ্ছে, স্বাধীনতা সার্বভৌমত্ব কেড়ে নিতে চাচ্ছে, আমরা সকলে যদি এক থাকি তাহলে সেই ষড়যন্ত্র রুখে দিতে পারব। তাই নির্বাচনের এই কয়েকটা দিন আপনাদের একটু চোখ কান খোলা রাখতে হবে, এই কয়েকটা দিন আপনারা একটু কষ্ট করবেন, এরপর নির্বাচিত হলে আগামী পাঁচ বছর আমি আপনাদের জন্য কষ্ট করবো। আর আপনাদের জন্য কাজ করে আমার কষ্ট লাগবে না যদি আপনারা ভালো থাকেন, আপনারা যদি খুশি থাকেন তাহলে আমার সার্থকতা। আমি আর কিছু চাইনা, আমি আমার আব্বাকে দেখে দেখে দাদার গল্প শুনে শুনে রাজনীতি শিখেছি যে, ফরিদপুরের মানুষকে ভালবাসতে হবে, সুখে দুখে তাদের পাশে থাকতে হবে, তাদের জন্য কাজ করতে হবে। 

জিয়া শিশু কিশোর সংগঠন ফরিদপুর জেলার সভাপতি জামাল আবু নাছের এর সভাপতিতে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, জিয়া শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সাব্বির আহমেদ মিন্টু প্রমুখ। বক্তারা সকলেই ১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে চৌধুরী নায়াব ইউসুফকে বিজয় করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।

এ সময় অন্যান্যদের মধ্যে ফরিদপুর মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, জেলা বিএনপি'র যুগ্ন আহ্বায়ক তানভীর চৌধুরী, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুন, জিয়া শিশু-কিশোর সংগঠন ফরিদপুর জেলার সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক আব্দুর রহমান বাবু, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক বিএম নাহিদুল ইসলাম, সদর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক লুৎফর রহমান (ভিপি লুৎফর), জিয়া শিশু কিশোর সংগঠন ফরিদপুর জেলার সাধারণ সম্পাদক অধ্যক্ষ ফয়সাল ইবনে মোস্তফা, জিয়া শিশু কিশোর সংগঠন ফরিদপুর জেলার প্রচার সম্পাদক কৃষিবিদ মোঃ মেহেদী হাসানসহ বিএনপি বিভিন্ন অঙ্গ সংগঠন ও স্থানীয় অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন। #

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত