ভাগিনার রামদার কোপে মামা নিহত
প্রকাশিত: ১৬:১০, ১৫ নভেম্বর ২০২০
ছবি-সংগৃহীত
ফরিদপুরের নগরকান্দায় চায়ের দোকানে তর্কবিতর্কের জের ধরে ভাগিনার রামদার কোপে প্রাণ দিলেন মামা বাকি মাতুব্বর। কোপনোর পর গুরুতর অবস্থায় ঢাকায় নেওয়ার পথে রোববার ভোরে তার মৃত্যু হয়।
নিহত বাকি মাতুব্বর ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের জিয়াকুলি গ্রামের মনিরুদ্দিন মাতুব্বরের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন বাকি মাতুব্বরের ছেলে রাশেদ মাতুব্বর, স্ত্রী সাজেদা বেগম ও প্রতিপক্ষ আদু তালুকদার।
স্থানীয়রা জানায়, ঘর নির্মানের নকশাকে কেন্দ্র করে শনিবার রাতে জিয়াকুলি বাজারের চায়ের দোকানে বাকি মাতুব্বর ও আদু তালুকদারের মধ্যে তর্কবিতর্ক হয়। উপস্থিত লোকজনের মধ্যস্থতায় ঘটনাটির নিষ্পপ্তি হলেও রাতে বাড়ি ফেরার পথে আদু ও তার লোকজন ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে আঘাত করে বাকি মাতুব্বরকে। তার চিৎকারে বাকি’র ছেলে ও স্ত্রী এগিয়ে আসলে তাদের উপরও হামলা করে আদু তালুকদার।
এদিকে এ খবরে আহত বাকি মাতুব্বরের লোকজন এসে আদু তালুকদারের উপর হামলা করলে তিনিও গুরুতর আহত হন।
পরে উভয়কেই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বাকি মাতুব্বরের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রোববার ভোরে তার মৃত্যু হয়।
নগরকান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, নিহত বাকি মাতুব্বরের মরদেহ ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বঙ্গবাণী/এমএস
- নেশার টাকা দেননি বলে নিজের মাকে গলা কেটে হত্যা
- করোনায় মারা গেলেন ফরিদপুরের বিশিষ্ট সাংবাদিক তারাপদ স্যার
- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইলিয়াস আহম্মেদ পাল মারা গেছেন
- সালথা তান্ডবের এক বছর
ওসির বিরুদ্ধে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ - ফরিদপুর সদরে ১১ টি ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলছে
- ফরিদপুর পৌর নির্বাচনে পুনরায় ভোট গ্রহণের দাবি নায়াব ইউসুফের
- ধর্ষনে অন্তঃসত্তা কাজের বুয়া, ধরে বিয়ে পড়িয়ে দিলেন এলাকাবাসী
- বেড়িবাধ থেকে অটোচালকের দগ্ধ লাশ উদ্ধার
- ফরিদপুরে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ
- ট্রেনের নিচে ঝাঁপ দিলো প্রেমিক জুটি
- চরভদ্রাসনে নিজ বাড়ি থেকে চেয়ারম্যানের ভাইয়ের লাশ উদ্ধার
- পরকীয়ার টানে ২ সন্তান রেখে পালালেন মহিলা মেম্বার
- এসকাভেটর উল্টে পড়লো বিদ্যুতের খুটির ওপর
- সমবায় অফিসার বিরাজ কুন্ডের বিরুদ্ধে উৎকোচ গ্রহনসহ নানান অভিযোগ
- ফরিদপুর পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী নায়াব ইউসুফ
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

