ফের ভিসা নিতে হবে ২৫ হাজার সৌদি প্রবাসীকে: পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত: ০৮:০৬, ১ অক্টোবর ২০২০
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন- ফাইল ফটো
বাংলাদেশে অবস্থানরত প্রায় ২৫ হাজার সৌদি প্রবাসীকে পুনরায় ভিসা নিতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। দেশটিতে যাদের কর্মসংস্থান আছে কিন্তু করোনার সময় দেশে আসার পর ভিসার মেয়াদ পেরিয়ে যায় তাদের আবারও ভিসা নিয়েই দেশটিতে ফিরতে হবে।
বুধবার গালফ অঞ্চলের ছয়টি দেশ এবং মালয়েশিয়ার প্রতিনিধিদের সঙ্গে প্রবাসী এবং শ্রমিক ইস্যুতে বৈঠকে বসেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ।
বৈঠক শেষে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যারা দেশে চলে এসেছিলেন তাদের মধ্যে থেকে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু সেখানে চাকরি আছে তাদের নতুন করে ভিসা নিতে হবে। সৌদি কর্তৃপক্ষ ভিসা নতুন করে ইস্যু করবে বলে আমাদের জানিয়েছে।
যারা গত মার্চ মাসে ভিসা নিয়েছিলেন, এরপর আর যেতে পারেননি কিন্তু কফিল (চাকরিদাতা) আছে তাদেরও ভিসা নিতে হবে। প্রায় ২৫ হাজার প্রবাসীকে নতুন করে ভিসা নিতে হবে, বলেন পররাষ্ট্রমন্ত্রী।
এ সময় দেশগুলোর প্রতিনিধির সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলেও দাবি করেন ড. মোমেন।
তবে যাদের ভিসার মেয়াদ শেষ এবং চাকরিদাতা আর নিয়োগ দেবেন না তাদের বিষয়ে ‘কিছু করার নেই’ বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। এমন শ্রমিকদের সংখ্যা এখন পর্যন্ত ৫৩ জন উল্লেখ করে তাদের বিকল্প কর্মসংস্থান অথবা দেশেই কোন কর্মসংস্থানের ব্যবস্থা করার পরামর্শ দেন তিনি।
এ জন্য প্রধানমন্ত্রী ঘোষিত ৭০০ কোটি টাকার ফান্ড থেকে সহায়তা নেয়ারও পরমার্শ দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বঙ্গবাণী/এমএস
- সারাদেশে সাতদিন লকডাউন
- মহান বিজয় দিবস আজ
- ইউএনও ওয়াহিদা ওএসডি, স্বামী স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব
- বাংলাদেশের ৮০ শতাংশ বিবাহিত পুরুষ স্ত্রীর ‘নির্যাতনের শিকার’
- গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত বঙ্গবন্ধু
- টিকা ছাড়া বের হলে শাস্তির খবর ঠিক নয়
- ২০২১ সালের ছুটির তালিকা প্রকাশ
- আজ শহীদ বুদ্ধিজীবী দিবস
- গণপরিবহন ও বিনোদন কেন্দ্রর বিষয়ে নতুন প্রজ্ঞাপন
- পদ্মা সেতুর রেল সংযোগ লাইনে ত্রুটি
- ব্যারিস্টার রফিক-উল হক মারা গেছেন
- ১১ দফা দাবিতে সারাদেশে চলছে অনির্দিষ্টকালের নৌ-ধর্মঘট
- সোমবার থেকে সব গণপরিবহন বন্ধ
- একদিনে ২২ জনের মৃত্যু
- আল্লামা আহমদ শফী মারা গেছেন
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

