ফরিদপুরে সাবেক পৌর মেয়র ও চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
প্রকাশিত: ১৯:২৯, ২১ আগস্ট ২০২৪
অমিতাভ বোস ও শামচুল আলম। ছবি: সংগৃহীত
ফরিদপুর পৌরসভার সদ্য সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অমিতাভ বোস, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামচুল আলম চৌধুরীসহ ছয় আওয়ামী লীগ নেতাকে আসামি করে চাঁদাবাজি মামলা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ফরিদপুরের এক নম্বর আমলি আদালতে দ্রুত বিচার আইনে এ মামলাটি করেন সদর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান সরদার।
ওই আদালতের হাকিম জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাসিম মাহমুদ মামলাটি আমলে নিয়ে তা নথিভুক্ত করতে ফরিদপুর কোতোয়ালি থানার ওসিকে আদেশ দিয়েছেন।
মামলার অপর আসামিদের মধ্যে রয়েছেন ফরিদপুর সদরের নর্থ চ্যানেল ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জেল হোসেন, ফরিদপুরের তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সদর উপজেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হানিফ শেখ, ফরিদপুর জেলা পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তা চুন্নু শেখ ও আওয়ামী যুবলীগের কর্মী দিপংকর দাস।
মামলার আর্জিতে উল্লেখ করা হয়, ভিন্ন দল করার কারণে আসামিরা তাঁর (লুৎফর) কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকার করলে চলতি বছরের ১৫ এপ্রিল সন্ধ্যা ৬টার দিকে আসামিরা রামদা, ছ্যানদা, বল্লম, সড়কি, লোহার রড নিয়ে ক্ষমতার দাপট দেখিয়ে ভয় দেখায়। এ সময় তাদের ১ লাখ টাকা দিয়ে প্রাণভিক্ষা চাইলে তারা তাঁকে বেদম মারপিট করে। এ সময় আসামিরা তাঁর হাত-পা রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখে। তাঁর স্ত্রী বাধা দিলে তাঁকেও ঘরে আটকে রাখা হয়। আসামিরা পরে ঘরের সব মালপত্র ভাঙচুর করে ও নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালপত্র লুট করে নিয়ে যায়।
মামলার বাদী লুৎফর রহমান জানান, আসামিরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় তাদের বিরুদ্ধে এতদিন কোনো কিছুই বলা যায়নি। বর্তমানে পরিস্থিতি অনুকূলে থাকায় মামলা করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জজ কোর্টের আইনজীবী মামুনুর রশিদ বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে এজাহার হিসেবে গ্রহণ করার জন্য ফরিদপুর কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
কোতোয়ালি থানার ওসি মো. হাসানুজ্জামান জানান, আদালতের নির্দেশে লুৎফর সরদারের মামলাটি নথিভুক্ত করা হয়েছে।
অভিযুক্ত অমিতাভ বোস, শামচুল আলম চৌধুরী ও মোফাজ্জেল হোসেনের মোবাইল ফোন বন্ধ থাকায় এ ব্যাপারে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।
বঙ্গবাণীডটকম/এমএস
- নেশার টাকা দেননি বলে নিজের মাকে গলা কেটে হত্যা
- করোনায় মারা গেলেন ফরিদপুরের বিশিষ্ট সাংবাদিক তারাপদ স্যার
- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইলিয়াস আহম্মেদ পাল মারা গেছেন
- সালথা তান্ডবের এক বছর
ওসির বিরুদ্ধে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ - ফরিদপুর পৌর নির্বাচনে পুনরায় ভোট গ্রহণের দাবি নায়াব ইউসুফের
- ফরিদপুর সদরে ১১ টি ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলছে
- ধর্ষনে অন্তঃসত্তা কাজের বুয়া, ধরে বিয়ে পড়িয়ে দিলেন এলাকাবাসী
- বেড়িবাধ থেকে অটোচালকের দগ্ধ লাশ উদ্ধার
- ফরিদপুরে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ
- ট্রেনের নিচে ঝাঁপ দিলো প্রেমিক জুটি
- চরভদ্রাসনে নিজ বাড়ি থেকে চেয়ারম্যানের ভাইয়ের লাশ উদ্ধার
- পরকীয়ার টানে ২ সন্তান রেখে পালালেন মহিলা মেম্বার
- এসকাভেটর উল্টে পড়লো বিদ্যুতের খুটির ওপর
- সমবায় অফিসার বিরাজ কুন্ডের বিরুদ্ধে উৎকোচ গ্রহনসহ নানান অভিযোগ
- ফরিদপুর পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী নায়াব ইউসুফ
কূটনীতিক বহিষ্কার নিয়ে হাঙ্গেরিকে ‘কঠিন জবাবের’ হুমকি রাশিয়ার
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

