ফরিদপুরে জাতীয় গ্রন্থাগার দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
প্রকাশিত: ১৯:৩৬, ৫ ফেব্রুয়ারি ২০২৬
ছবি-সংগৃহীত
ফরিদপুরে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ফরিদপুর শহরের ময়েজ উদ্দিন সরকারি গণ গ্রন্থাগারে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফরিদপুর জেলা প্রশাসন ও ময়েজ উদ্দিন সরকারি গণ গ্রন্থাগারের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রন্থাগারের সিনিয়র লাইব্রেরিয়ান জান্নাতুল ফেরদৌস।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সোহরাব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন অফিস সহকারী মোঃ জাহাঙ্গীর আলম।
আলোচনা সভায় বক্তারা জ্ঞানার্জনে বই পড়ার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের নিয়মিত পাঠাভ্যাস গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানের পরবর্তী পর্বে স্কুল ও কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে বই পাঠ, চিত্রাঙ্কন, রচনা এবং উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া ৫ জন সেরা পাঠক এবং ৫ টি পাঠাগারের কর্মকর্তাদের সম্মাননা প্রদান করা হয়।#
- নেশার টাকা দেননি বলে নিজের মাকে গলা কেটে হত্যা
- করোনায় মারা গেলেন ফরিদপুরের বিশিষ্ট সাংবাদিক তারাপদ স্যার
- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইলিয়াস আহম্মেদ পাল মারা গেছেন
- সালথা তান্ডবের এক বছর
ওসির বিরুদ্ধে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ - ফরিদপুর সদরে ১১ টি ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলছে
- ফরিদপুর পৌর নির্বাচনে পুনরায় ভোট গ্রহণের দাবি নায়াব ইউসুফের
- ধর্ষনে অন্তঃসত্তা কাজের বুয়া, ধরে বিয়ে পড়িয়ে দিলেন এলাকাবাসী
- বেড়িবাধ থেকে অটোচালকের দগ্ধ লাশ উদ্ধার
- ফরিদপুরে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ
- ট্রেনের নিচে ঝাঁপ দিলো প্রেমিক জুটি
- চরভদ্রাসনে নিজ বাড়ি থেকে চেয়ারম্যানের ভাইয়ের লাশ উদ্ধার
- এসকাভেটর উল্টে পড়লো বিদ্যুতের খুটির ওপর
- পরকীয়ার টানে ২ সন্তান রেখে পালালেন মহিলা মেম্বার
- সমবায় অফিসার বিরাজ কুন্ডের বিরুদ্ধে উৎকোচ গ্রহনসহ নানান অভিযোগ
- সেই বিতর্কিত ওসি আশিকুজ্জামানের বদলি

