ফরিদপুরে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত: ২৩:০৭, ৪ ফেব্রুয়ারি ২০২১
ছবি- বঙ্গবাণী
দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ফরিদপুর জেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার বিকেলে ফরিদপুরের ঈশান গোপালপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অমিনুল ইসলাম বুলবুলের আয়োজনে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
ঈশান গোপালপুর ইউনিয়নের ওমেদিয়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে ফরিদপুর জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ সাদিকুর রহমান সবুজ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমামুল মিয়া আজম, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রাজিব শেখ, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি সিমান্ত সাহা তন্ময়, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শেক নসরত আলী মুনিম, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য শরিফ আহমেদ, প্রত্যয় আনোয়ার, ছাত্রলীগ নেতা এস এম ওমর, প্রতিম, রেশাদ, ফারদিন, জিহাদুল, মাহিন, নাইমূল, শিহাব, ছাব্বির, জুবায়ের, শাহিন, আশিকসহ জেলা ছাত্রলীগের নেতা কর্মী ও ঈশান গোপালপুর ইউনিয়ন ছাত্রলীগের নেতারা কর্মী উপস্থিত ছিলেন।

এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ঈশান গোপালপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যন রেজাউল করিম বাচ্চু, ঈশান গোপালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ জামাল উদ্দিন, ৪নং ওয়ার্ড মেম্বার দেলোয়ার খান, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সারফদ্দিন মিয়া, ঈশান গোপালপুর ইউনিয়ন যুবলীগ নেতা মোস্তফা মোল্লা, সাইদুর রহমান, রুবেল হোসেনসহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে এমন শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজনের জন্য বুলবুলকে ধন্যবাদ জানান এবং অন্য সামর্থবানদেরও অসহায় শিতার্তদের পাশে দাড়ানোর জন্য অনুরোধ করেন।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজক ঈশান গোপালপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অমিনুল ইসলাম বুলবুল বলেন, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ভাই ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দাদার শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ কর্মসূচীর অংশ হিসেবে এবং ফরিদপুর জেলা ছা্ত্রলীগের সভাপতি তামজীদুল রশিদ চৌধুরী রিয়ান ও সধারণ সম্পাদক ফাহিম আহমেদের নির্দেশে আজকের এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠাণ।

বুলবুল আরো বলেন, ছাত্রলীগ সাধারণ মানুষের বন্ধু, মাননীয় প্রধাণমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামীলীগের অন্যান্ন অঙ্গসংগঠনের সঙ্গে কাধে কাধে মিলিয়ে ফরিদপুর জেলা ছাত্রলীগও মানুষের সেবায় নিয়েজিত। আজকের শীতবস্ত্র বিতরণ তারই অংশ। আমি বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে এভাবেই সাধারণ মানুষের ও সাধারণ ছাত্রদের পাশে থেকে কাজ করে যেতে চাই।

এমসয় বুলবুল শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের সার্বিক সহয়োগিতার জন্য বাংলাদেশ ছাত্রলীগের সমাজসেবা সেল এবং তার আমেরিকা প্রবাসী বন্ধু সাব্বির হোসেন সাকিবকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বঙ্গবাণী/এমএস
- নেশার টাকা দেননি বলে নিজের মাকে গলা কেটে হত্যা
- করোনায় মারা গেলেন ফরিদপুরের বিশিষ্ট সাংবাদিক তারাপদ স্যার
- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইলিয়াস আহম্মেদ পাল মারা গেছেন
- সালথা তান্ডবের এক বছর
ওসির বিরুদ্ধে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ - ফরিদপুর পৌর নির্বাচনে পুনরায় ভোট গ্রহণের দাবি নায়াব ইউসুফের
- ফরিদপুর সদরে ১১ টি ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলছে
- ধর্ষনে অন্তঃসত্তা কাজের বুয়া, ধরে বিয়ে পড়িয়ে দিলেন এলাকাবাসী
- বেড়িবাধ থেকে অটোচালকের দগ্ধ লাশ উদ্ধার
- ফরিদপুরে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ
- ট্রেনের নিচে ঝাঁপ দিলো প্রেমিক জুটি
- চরভদ্রাসনে নিজ বাড়ি থেকে চেয়ারম্যানের ভাইয়ের লাশ উদ্ধার
- পরকীয়ার টানে ২ সন্তান রেখে পালালেন মহিলা মেম্বার
- এসকাভেটর উল্টে পড়লো বিদ্যুতের খুটির ওপর
- সমবায় অফিসার বিরাজ কুন্ডের বিরুদ্ধে উৎকোচ গ্রহনসহ নানান অভিযোগ
- ফরিদপুর পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী নায়াব ইউসুফ
কূটনীতিক বহিষ্কার নিয়ে হাঙ্গেরিকে ‘কঠিন জবাবের’ হুমকি রাশিয়ার
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

