ফরিদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
প্রকাশিত: ১৩:০৯, ১২ জানুয়ারি ২০২৫
ছবি-সংগৃহীত
ফরিদপুর-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার বাসাগাড়ি নামকস্থানে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আজ রোববার(১২ জানুয়ারি) সকাল পৌনে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের নাম সাজ্জাদ খা (২৫)। তিনি ফরিদপুরের মধুখালীর ব্রাক্ষণকান্দী গ্রামের আলেফ খানের ছেলে। সাজ্জাদ দুর্ঘটনাকবলিত বাসের কন্ডাকটর ছিল বলে জানা গেছে। অপরজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, আলিফ মীম (ফরিদপুর ব ১১-০১৭২) নামে একটি যাত্রীবাহী বাসের সাথে একটি পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি উল্টে পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই বাসে থাকা দু'জন নিহত হন। তাদের পরিচয় জানা যায়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। বাসটিতে ৩০ জনের বেশি যাত্রী ছিল। এতে কমবেশি প্রায় সকলেই আহত হন। গুরুতর আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে ফরিদপুরের মুন্সিবাজারে রেলের সাথে মাইক্রোবাসের ধাক্কায় আহত চা দোকানদার মোঃ: জিন্না চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার সকালে ঢাকায় মারা গেছেন। গত মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে। এতে সেদিন চারজন নিহত হন।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলী বলেন, এ দুর্ঘটনায় আহত হয়েছেন বাসের সব যাত্রী। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল পরিস্থিতি স্বাভাবিক করে এবং আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বঙ্গবাণীডটকম/এমএস
- নেশার টাকা দেননি বলে নিজের মাকে গলা কেটে হত্যা
- করোনায় মারা গেলেন ফরিদপুরের বিশিষ্ট সাংবাদিক তারাপদ স্যার
- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইলিয়াস আহম্মেদ পাল মারা গেছেন
- সালথা তান্ডবের এক বছর
ওসির বিরুদ্ধে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ - ফরিদপুর পৌর নির্বাচনে পুনরায় ভোট গ্রহণের দাবি নায়াব ইউসুফের
- ফরিদপুর সদরে ১১ টি ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলছে
- ধর্ষনে অন্তঃসত্তা কাজের বুয়া, ধরে বিয়ে পড়িয়ে দিলেন এলাকাবাসী
- বেড়িবাধ থেকে অটোচালকের দগ্ধ লাশ উদ্ধার
- ফরিদপুরে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ
- ট্রেনের নিচে ঝাঁপ দিলো প্রেমিক জুটি
- চরভদ্রাসনে নিজ বাড়ি থেকে চেয়ারম্যানের ভাইয়ের লাশ উদ্ধার
- পরকীয়ার টানে ২ সন্তান রেখে পালালেন মহিলা মেম্বার
- এসকাভেটর উল্টে পড়লো বিদ্যুতের খুটির ওপর
- সমবায় অফিসার বিরাজ কুন্ডের বিরুদ্ধে উৎকোচ গ্রহনসহ নানান অভিযোগ
- ফরিদপুর পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী নায়াব ইউসুফ
কূটনীতিক বহিষ্কার নিয়ে হাঙ্গেরিকে ‘কঠিন জবাবের’ হুমকি রাশিয়ার
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

