ঢাকা, ১৯ জুলাই, ২০২৬ | শ্রাবণ ৪ ১৪৩৩
ঢাকা, ১৯ জুলাই, ২০২৬       
Shruhid Tea

ফরিদপরে দশ দিন ধরে মা-মেয়ে নিখোঁজ

ফরিদপুর প্রতিনিধি বঙ্গবাণী

প্রকাশিত: ১৬:০৭, ৯ মে ২০২৬

ফরিদপরে দশ দিন ধরে মা-মেয়ে নিখোঁজ

নিখোঁজ জুহি

ফরিদপুরে ফাতেমাতুজ জহুরা ওরফে জুহি নামে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রী ও তা ম ১০ দিন ধরে নিখোঁজ হয়েছে। এ ঘটনায় তার পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছেন। ওই শিক্ষার্থী বাবা জামাল উদ্দিন ওরফে কানু ফেসবুকে এ পোস্টে তাদের সন্ধান পেতে সকলের সহযোগিতা কামনা করেছেন। এছাড়া আজ (শনিবার) দুপুরে কোতয়ালি থানায় এ বিষয়ে একটি সাধারন ডায়েরি করা হয়েছে।

শুক্রবার রাতে করা ওই পোস্টে তিনি উল্লেখ করেন , ৩০ এপ্রিল বিকেলে মায়ের সঙ্গে ঘুরতে বের হওয়ার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না । নিখোঁজ জুহি ফরিদপুর আদর্শ বালিকা বিদ্যালয়-এর চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। কানু পরিবার নিয়ে ফরিদপুর শহরের লাক্সারী হাসান টাওয়ারের দ্বিতীয় তলায় বাস করেন।

নিখোঁজ শিশুর বাবা কানু শনিবার সারে ১২টার দিকে বলেন, সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। জুহির মা মানষিক ভাবে অসুস্থ, তার নাম এলিজা শারমিন (৪৮), এর আগে প্রায় ১৬/১৭ বার তিনি এভাবে নিখোঁজ হয়ে আবার ফিরে এসেছেন। এজন্যই প্রথমেই প্রশাসনের সহযোগিতা না চেয়ে পরিচিত জায়গাগুলো খোঁজ করার চেষ্টা করছি। আজ ১০ দিনেও তাদের সন্ধান মেলেনি। (শনিবার) দুপুরে কোতয়ালি থানায় এ বিষয়ে একটি সাধারন ডায়েরি করা হয়েছে। জিডি নং-৬৪৭।

এছাড়া কেউ জুহি ও তার মায়ের সন্ধান পেলে ০১৬১১-৮৩০১৪৩ নম্বরে যোগাযোগ করতে সবার প্রতি অনুরোধ। একই সঙ্গে তার সন্ধানদাতাকে উপযুক্ত পুরস্কার দেওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে। তিনি  গণমাধ্যমকর্মী, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর এবং সর্বস্তরের  জনগণের সহযোগিতা কামনা করেছেন।

এ বিষয়ে কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মাহমুদুল হাসান বলেন, (শনিবার) দুপুরে কোতয়ালি থানায় এ বিষয়ে একটি সাধারন ডায়েরি করে জুহির বাবা। আমরা তাদের খুঁজে পেতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। 

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত