প্রাণের বাগেরহাট`র পক্ষ থেকে প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা প্রদ
প্রকাশিত: ১৭:৪৫, ৬ আগস্ট ২০২১
ছবি- বঙ্গবাণী
বাগেরহাট জেলার সেচ্ছাসেবী সংগঠন ফেসবুক গ্রুপ ‘প্রাণের বাগেরহাটের’ পক্ষ থেকে মোংলায় প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (৬ আগস্ট) বেলা ১১টায় মোংলা উপজেলার পৌরসভা ও জয়মনি এলাকার মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘ চত্বরে ১৫০ জন প্রতিবন্ধীকে এ খাদ্য সামগ্রী দেওয়া হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল,ডাল,আলু,পিয়াজ,তেল।
খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোংলা পৌর আ'লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান, সাধারণ সম্পাদক ও শেখ রাসেল অক্সিজেন ব্যাংক'র প্রতিষ্ঠাতা আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, সিনিয়র সাংবাদিক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর আহবায়ক শেখ নুর আলম, ১নং ওয়ার্ড আ'লীগের সভাপতি মোঃ আবুল কালাম শিকদার, সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী, প্রাণের বাগেরহাট ফেসবুক গ্রুপের চীফ এ্যাডমিন শাওন পারভেজ, এ্যাডমিন গাজী রেজওয়ান শাথিল, সুমন কুমার কুন্ডু, দিদার মোহাম্মদ রেজোয়ান, মুহতাসিন তামীম, শেখ ইজাজ আহমেদ, আরেফিন অনিম, মানজুল ইসলাম সহ অনেকে।
প্রাণের বাগেরহাট ফেসবুক গ্রুপের চীফ এ্যাডমিন শাওন পারভেজ বলেন, করোনা পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক প্লাটফরমের মাধ্যমে আমরা মানুষকে নানা ধরণের সহযোগিতা করে আসছি। বিভিন্ন সময় খাদ্য সামগ্রী বিতরণ, পথ শিশুদের পোশাক প্রদান, রান্না করা খাবার বিতরণসহ নানা প্রকার সামাজিক কাজ করছি আমরা। ভবিষ্যতেও এ ধরণের কাজ অব্যাহত থাকবে।
বঙ্গবাণীডটকম/এমএস
- নেশার টাকা দেননি বলে নিজের মাকে গলা কেটে হত্যা
- করোনায় মারা গেলেন ফরিদপুরের বিশিষ্ট সাংবাদিক তারাপদ স্যার
- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইলিয়াস আহম্মেদ পাল মারা গেছেন
- সালথা তান্ডবের এক বছর
ওসির বিরুদ্ধে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ - ফরিদপুর সদরে ১১ টি ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলছে
- ফরিদপুর পৌর নির্বাচনে পুনরায় ভোট গ্রহণের দাবি নায়াব ইউসুফের
- ধর্ষনে অন্তঃসত্তা কাজের বুয়া, ধরে বিয়ে পড়িয়ে দিলেন এলাকাবাসী
- বেড়িবাধ থেকে অটোচালকের দগ্ধ লাশ উদ্ধার
- ফরিদপুরে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ
- ট্রেনের নিচে ঝাঁপ দিলো প্রেমিক জুটি
- চরভদ্রাসনে নিজ বাড়ি থেকে চেয়ারম্যানের ভাইয়ের লাশ উদ্ধার
- পরকীয়ার টানে ২ সন্তান রেখে পালালেন মহিলা মেম্বার
- এসকাভেটর উল্টে পড়লো বিদ্যুতের খুটির ওপর
- সমবায় অফিসার বিরাজ কুন্ডের বিরুদ্ধে উৎকোচ গ্রহনসহ নানান অভিযোগ
- ফরিদপুর পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী নায়াব ইউসুফ
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

