প্রতি উপজেলা থেকে এক হাজার কর্মী যাবে বিদেশ
প্রকাশিত: ০৯:৪৮, ২৭ নভেম্বর ২০২০
ফাইল ছবি
দেশের প্রতিটি উপজেলা থেকে বছরে এক হাজার কর্মী বিদেশ পাঠানোর পরিকল্পনা করেছে সরকার। ‘বিদেশযাত্রা’ নামের একটি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এ সেবা দেয়া হবে।
বৃহস্পতিবার বিকালে ‘বিদেশযাত্রা’ নামের ওই অনলাইন প্ল্যাটফর্মের উদ্বোধনী অনুষ্ঠানে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, অভিবাসনপ্রত্যাশী, বিদেশে অবস্থানরত অভিবাসী, বিদেশফেরত অভিবাসী ও তাদের পরিবারের জন্য নিরাপদ অভিবাসন ও রেমিটেন্স ব্যবস্থাপনাসহ প্রয়োজনীয় সব তথ্যসেবা দেবে ‘বিদেশযাত্রা’ নামের অনলাইন প্ল্যাটফর্ম।
সচিব আহমেদ মুনিরুছ সালেহীন ‘বিদেশযাত্রা’ প্ল্যাটফর্মের উদ্বোধন করেন। এ প্ল্যাটফর্মটিকে একটি সময়োপযোগী উদ্যোগ বলে মন্তব্য করেন তিনি।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অর্থায়নে পরিচালিত প্রত্যাশা প্রকল্পের আওতায় এ প্ল্যাটফর্ম তৈরি করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।
উদ্বোধনী অনুষ্ঠানে আইওএম বাংলাদেশের মিশন প্রধান গিওরগি গিগাওরিসহ অভিবাসন খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বঙ্গবাণী/এমএস
- সারাদেশে সাতদিন লকডাউন
- মহান বিজয় দিবস আজ
- ইউএনও ওয়াহিদা ওএসডি, স্বামী স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব
- বাংলাদেশের ৮০ শতাংশ বিবাহিত পুরুষ স্ত্রীর ‘নির্যাতনের শিকার’
- গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত বঙ্গবন্ধু
- টিকা ছাড়া বের হলে শাস্তির খবর ঠিক নয়
- ২০২১ সালের ছুটির তালিকা প্রকাশ
- আজ শহীদ বুদ্ধিজীবী দিবস
- গণপরিবহন ও বিনোদন কেন্দ্রর বিষয়ে নতুন প্রজ্ঞাপন
- পদ্মা সেতুর রেল সংযোগ লাইনে ত্রুটি
- ব্যারিস্টার রফিক-উল হক মারা গেছেন
- ১১ দফা দাবিতে সারাদেশে চলছে অনির্দিষ্টকালের নৌ-ধর্মঘট
- সোমবার থেকে সব গণপরিবহন বন্ধ
- একদিনে ২২ জনের মৃত্যু
- আল্লামা আহমদ শফী মারা গেছেন
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

