‘পুলিশ সবসময় জনগণের পাশে ছিলো ভবিষ্যতেও থাকবে’
প্রকাশিত: ১৮:৩১, ১২ আগস্ট ২০২৪
ছবি- বঙ্গবাণী
পুলিশ সবসময় যেমন জনগণের পাশে ছিলো ভবিষ্যতেও পাশে থাকবে বলে জানিয়েছেন ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম পিপিএম। সোমবার বেলা পৌনে একটাই ফরিদপুরে সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে জেলা পুলিশের জরুরী প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
মোহাম্মদ মোর্শেদ আলম বলেন, শত বর্ষের ঐতিহ্যবাহী একটি সংগঠনকে কলুষিত ও তাদের মনোবল ভেঙ্গে দেওয়ার জন্য একটি কুচক্রী মহল পুলিশের উপর হামলা এবং বিভিন্ন থানায় আক্রমণ করেছে। এতে অনেক পুলিশ সদস্য নিহত ও আহত হয়েছেন।
তিনি একই সাথে বৈষম্য বিরোধী আন্দোলনে যে সমস্ত শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব পালন করে শহরের যানজট নিরসনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাদের ধন্যবাদ জানান।
প্রেস ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইমদাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাহউদ্দিন, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান, জেলা ট্রাফিক ইন্সপেক্টর তুহিন লস্কর, ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
এদিকে কর্মস্থলে যোগদান করেছেন ফরিদপুর জেলা পরিষদের সদস্যবৃন্দ। এ উপলক্ষে সোমবার বিকেল ৩টার দিকে ফরিদপুর পুলিশ লাইন থেকে একটি শোভাযাত্রা বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।
এ সময় ফরিদপুর জেলা পুলিশের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সুশীল সমাজের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বঙ্গবাণীডটকম/এমএস
- নেশার টাকা দেননি বলে নিজের মাকে গলা কেটে হত্যা
- করোনায় মারা গেলেন ফরিদপুরের বিশিষ্ট সাংবাদিক তারাপদ স্যার
- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইলিয়াস আহম্মেদ পাল মারা গেছেন
- সালথা তান্ডবের এক বছর
ওসির বিরুদ্ধে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ - ফরিদপুর পৌর নির্বাচনে পুনরায় ভোট গ্রহণের দাবি নায়াব ইউসুফের
- ফরিদপুর সদরে ১১ টি ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলছে
- ধর্ষনে অন্তঃসত্তা কাজের বুয়া, ধরে বিয়ে পড়িয়ে দিলেন এলাকাবাসী
- বেড়িবাধ থেকে অটোচালকের দগ্ধ লাশ উদ্ধার
- ফরিদপুরে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ
- ট্রেনের নিচে ঝাঁপ দিলো প্রেমিক জুটি
- চরভদ্রাসনে নিজ বাড়ি থেকে চেয়ারম্যানের ভাইয়ের লাশ উদ্ধার
- পরকীয়ার টানে ২ সন্তান রেখে পালালেন মহিলা মেম্বার
- এসকাভেটর উল্টে পড়লো বিদ্যুতের খুটির ওপর
- সমবায় অফিসার বিরাজ কুন্ডের বিরুদ্ধে উৎকোচ গ্রহনসহ নানান অভিযোগ
- ফরিদপুর পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী নায়াব ইউসুফ
কূটনীতিক বহিষ্কার নিয়ে হাঙ্গেরিকে ‘কঠিন জবাবের’ হুমকি রাশিয়ার
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

