পুকুর যেন অস্ত্ররে গুদাম, উদ্ধার করলো যৌথবাহিনী
প্রকাশিত: ১১:৫৮, ৮ ফেব্রুয়ারি ২০২৬
ছবি- বঙ্গবাণী
ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। জেলা সদরের কানাইপুর ইউনিয়নের এক সেন্টারের পাশে একটি পুকুর থেকে পানি সেচে অস্ত্রোদ্ধার করা হয়। শনিবার ( ৭ ফেব্রুয়ারী) দুপুর ১টা থেকে বিকেল ৪টা ৪০ মিনিট পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে লেফটেন্যান্ট কর্নেল মিনহাজের নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে।
এ সময় ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় পুকুরের পানি সেচে তল্লাশি চালিয়ে পানির নিচে লুকিয়ে রাখা বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়। এসময় পুকুরটি যেন অস্ত্ররে গুদাম বলে মনে হয়।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে— ৪টি পিস্তল ও ১৬ রাউন্ড গুলি, ২টি কাটা পাইপগান ও ২ রাউন্ড গুলি, ৫টি চাইনিজ কুড়াল, ৬৫টি ছোট-বড় ছেনদা, ৮টি বল্লম, ৬টি ছোট-বড় চাকু, ১০১টি বর্ষার মাথা, ১টি টেটা এবং ৫টি খালি কাঁচের মদের বোতল।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ যৌথ বাহিনীর ক্যাম্পে নেওয়া হয়েছে।
এ বিষয়ে ফরিদপুর সেনা ক্যাম্প কমান্ডার মেজর সোহেল বলেন, আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের আখ সেন্টার সংলগ্ন পুকুরে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করি। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রগুলো সচল রয়েছে। এ সময় কাউকে গ্রেফতার করা হয়নি।
তিনি আরও বলেন, উদ্ধারকৃত অস্ত্রগুলো ৫ ই আগস্ট অভ্যুত্থানের সময়ে ফরিদপুর কোতোয়ালি থানা থেকে লুট হওয়া অস্ত্র হয়ে থাকতে পারে। থানা পুলিশ এগুলো বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে জব্দ করেছিল। নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার উদ্দেশ্যে অস্ত্রগুলো মজুদ করা হয়ে থাকতে পারে। নির্বাচনের আগে ও নির্বাচনের পরেও আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। #
- নেশার টাকা দেননি বলে নিজের মাকে গলা কেটে হত্যা
- করোনায় মারা গেলেন ফরিদপুরের বিশিষ্ট সাংবাদিক তারাপদ স্যার
- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইলিয়াস আহম্মেদ পাল মারা গেছেন
- সালথা তান্ডবের এক বছর
ওসির বিরুদ্ধে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ - ফরিদপুর সদরে ১১ টি ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলছে
- ফরিদপুর পৌর নির্বাচনে পুনরায় ভোট গ্রহণের দাবি নায়াব ইউসুফের
- ধর্ষনে অন্তঃসত্তা কাজের বুয়া, ধরে বিয়ে পড়িয়ে দিলেন এলাকাবাসী
- বেড়িবাধ থেকে অটোচালকের দগ্ধ লাশ উদ্ধার
- ফরিদপুরে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ
- ট্রেনের নিচে ঝাঁপ দিলো প্রেমিক জুটি
- চরভদ্রাসনে নিজ বাড়ি থেকে চেয়ারম্যানের ভাইয়ের লাশ উদ্ধার
- এসকাভেটর উল্টে পড়লো বিদ্যুতের খুটির ওপর
- পরকীয়ার টানে ২ সন্তান রেখে পালালেন মহিলা মেম্বার
- সমবায় অফিসার বিরাজ কুন্ডের বিরুদ্ধে উৎকোচ গ্রহনসহ নানান অভিযোগ
- সেই বিতর্কিত ওসি আশিকুজ্জামানের বদলি

