পবিত্র লাইলাতুল কদর আজ
প্রকাশিত: ১১:৩০, ৬ এপ্রিল ২০২৪
আজ ২৭ রমজানের রাত পবিত্র শবে কদর বা লাইলাতুল কদর (শনিবার, ৬ এপ্রিল)। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে এদিন সন্ধ্যা পর থেকে সারাদেশে পবিত্র শবে কদরের রজনী পালিত হবে। ধর্মপ্রাণ মুসলমানরা মহান রাব্বুল আলামিনের নৈকট্য ও রহমত লাভের আশায় ইবাদত বন্দেগির মাধ্যমে পবিত্র লাইলাতুল কদরের রজনী পালন করবেন।
মহান আল্লাহ তাআলা লাইলাতুল কদরের রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন। হাজার মাসের ইবাদতের চেয়েও এ রাতের ইবাদত উত্তম। এই রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। পবিত্র এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় এবাদত-বন্দেগি করে থাকেন।
পবিত্র রমজান মাসের লাইলাতুল কদরে পবিত্র কোরআন নাজিল হয়েছিল। তাই মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ে ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদসহ বাসা-বাড়িতে এবাদত বন্দেগিতে মশগুল থাকবেন। মুসলমানরা নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির-আসকার, দোয়া, মিলাদ মাহফিলের মধ্য দিয়ে শবে কদরের রজনী কাটাবেন।
পবিত্র শবে কদর উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এবং বাংলাদেশ বেতার ও বেসরকারি রেডিও বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে। শবে কদর উপলক্ষে আগামী রোববার সরকারি ছুটি।
বঙ্গবাণীডটকম/এমএস
- ফজরের নামাজের কিছু উপকারিতা ও ফজিলত
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী
- গুনাহ মাফের কয়েকটি সহজ উপায়
- জীবনের সৌন্দর্য ও সম্পদ লাভের আমল
- আজ পবিত্র জুমাতুল বিদা
- অবশেষে চালু হচ্ছে ওমরাহ
- নীরবে সালামের উত্তর, কোরআন হাদিসে কি আছে?
- হেফাজত আমির বাবুনগরী মারা গেছেন
- ঢাকার বিভিন্ন জায়গায় ঈদের জামাতের সময়সূচী
- চাঁদ দেখা গেছে, শুরু হলো মাহে রমজান
- সৌদির বাইরে থেকে এবারো কেউ হজে যেতে পারবেন না
- আশুরায় তাজিয়া মিছিল-শোভাযাত্রা বিষয়ে মন্ত্রণালয়ের যে সিদ্ধান্ত
- শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা
- পাগলা মসজিদের দানবাক্সে যত টাকা পাওয়া গেল
- চাঁদ দেখা গেছে, রোববার থেকে রোজা শুরু
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

