ঢাকা, ০৬ জুন, ২০২৬ | জ্যৈষ্ঠ ২২ ১৪৩৩
ঢাকা, ০৬ জুন, ২০২৬       
Shruhid Tea

পদ্মা নদীতে ট্রাক্টর পড়ে চালকের মৃত্যু

চরভদ্রাসন প্রতিনিধি বঙ্গবাণী

প্রকাশিত: ১৫:২৮, ৫ জুন ২০২৬

পদ্মা নদীতে ট্রাক্টর পড়ে চালকের মৃত্যু

ছবি-সংগৃহীত

ফরিদপুরে পদ্মা নদীতে ট্রাক্টর পড়ে চালকের মৃত্যু। জেলার চরভদ্রাসন উপজেলার চরঝাউকান্দা ইউনিয়নের চরকল্যাণপুরের বালুরঘাট এলাকায় জমি চাষের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৫ জুন) সকালে জমি চাষের কাজ করার সময় ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। এতে ট্রাক্টরচালক মো. জয় বিশ্বাস (২৪) নদীতে নিখোঁজ হন। দুর্ঘটনার খবর পেয়ে চরভদ্রাসন থানা পুলিশ ও চরভদ্রাসন উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করেন। উদ্ধারকারীরা ট্রাক্টর সরিয়ে পদ্মা নদী থেকে চালক জয়ের মরদেহ উদ্ধার করেন।

নিহত জয় ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামের বাসিন্দা। তিনি গোলাম বিশ্বাসের ছেলে। জীবিকার তাগিদে ট্রাক্টর দিয়ে জমি চাষাবাদের কাজ করতেন। 

চরঝাউকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বদরুজ্জামান (বদু) মৃধা বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ছেলেটি আমাদের এলাকায় প্রায় তিন মাস ধরে চাষাবাদের কাজ করছিল।’

এ বিষয়ে চরভদ্রাসন থানার এসআই মোজাম্মেল হোসেন বলেন, চরকল্যাণপুর গ্রামে একটি ট্রাক্টর উল্টে পদ্মা নদীতে পড়ে যাওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।#

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত