তৃণমূলে আ’লীগের যে পাঁচ সাংগঠনিক নির্দেশনা
প্রকাশিত: ১০:২৮, ২০ সেপ্টেম্বর ২০২০
ক্ষমতাসীন আওয়ামী লীগ তৃণমূলে পাঁচ দফা সাংগঠনিক নির্দেশনা পাঠিয়েছে। দলের প্রেসিডিয়াম বৈঠকের সিদ্ধান্তের আলোকে জেলা আওয়ামী লীগ সভাপতি-সাধারণ সম্পাদকদের কাছে এই নির্দেশনা সংবলিত চিঠি পাঠানো হয়েছে। শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সায়েম খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আমরা জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের কাছে নির্দেশনা পাঠিয়ে দিয়েছি।
সূত্র জানায়, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, ১৬ সেপ্টেম্বর গণভবনে প্রেসিডিয়ামের গুরুত্বপূর্ণ সভায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নিম্নলিখিত সাংগঠনিক নির্দেশনা দিয়েছেন। নির্দেশনাগুলো হল-
এক. সারা দেশে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমকে আরও জোরদার করার লক্ষ্যে ৮টি বিভাগীয় কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ কমিটিতে কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের পাশাপাশি সভাপতিমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যরা অন্তর্ভুক্ত হবেন। যা পরবর্তী সময়ে জানানো হবে।
দুই. আগামী ২৮ সেপ্টেম্বর আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন। দিবসটি উপলক্ষে আওয়ামী লীগ সারা দেশে সব মসজিদে দোয়া মাহফিল ও মন্দির, গির্জা, প্যাগোডাসহ সব উপাসনালয়ে বিশেষ প্রার্থনা এবং সীমিত পরিসরে স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে আলোচনা সভার আয়োজন করবে।
তিন. গত বছর আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার আগে-পরে দলের ৩১টি সাংগঠনিক জেলার কাউন্সিল সম্পন্ন হয়েছে। মেয়াদোত্তীর্ণ বাকি সাংগঠনিক জেলাগুলোতে কাউন্সিল অনুষ্ঠানের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করতে হবে। তবে জেলা সম্মেলনের আগে জেলার অধীন ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা কাউন্সিল সম্পন্ন করতে হবে।
চার. নতুন কমিটি গঠনের ক্ষেত্রে সংগঠনের বিভিন্ন পর্যায়ের ত্যাগী-পরীক্ষিত-সৎ বিশেষ করে বন্যা, ঘূর্ণিঝড় ও করোনাকালীন সময়ে যারা দেশের মানুষের কল্যাণে ত্যাগ স্বীকার করেছেন তাদের মূল্যায়ন করতে হবে।
পাঁচ. সাংগঠনিক কার্যক্রমে স্বাস্থ্য সুরক্ষা বিধি কড়াকড়িভাবে প্রতিপালন এবং করোনা মহামারী প্রতিরোধে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে কাজ করার নির্দেশনা দেয়া হয়েছে।
বঙ্গবাণী/এমএস
- ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন
- রিয়ান সভাপতি, ফাহিম সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি সাদিকুর
- ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত আলী শিকদার করোনায় আক্রান্ত
- ফরিদপুরে খাবার বিতরণ শেষে বিএনপি নেতা জুয়েল সহ গ্রেফতার ২
- ইশরাক হোসেনের বাসায় হামলায় বিএনপির ক্ষোভ
- শপথ গ্রহণ শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ভোলা মাস্টারের শ্রদ্ধা
- মানুষের জন্য কাজ করাই ছাত্রলীগের মূল দায়িত্ব: প্রধানমন্ত্রী
- আইসিইউতে চৌধুরী কামাল ইবনে ইউসুফ, শারীরিক অবস্থার উন্নতি
- লাখো মানুষের অংশগ্রহণে চৌধুরী কামাল ইবনে ইউসুফের দাফন সম্পন্ন
- সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ মারা গেছেন
- বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে যুবলীগের নবগঠিত কমিটির শ্রদ্ধা
- প্রার্থী মনোনয়নে বিএনপির নতুন যে নীতিমালা
- ধর্ষণ আইনের যেন অপব্যবহার না হয়: জিএম কাদের
- ধর্ষণের প্রতিবাদে সারাদেশে ইসলামী আন্দোলনের বিক্ষোভ কর্মসূচি
- উপনির্বাচনে ঢাকা-৫ আসনে মনু ও নওগাঁ-৬ এ হেলাল আ. লীগের প্রার্থী

