ট্রেনের ছাদ থেকে পড়ে টুকরা-টুকরা কিশোর
প্রকাশিত: ১৮:৪৪, ২৪ এপ্রিল ২০২৩
প্রতীকী ছবি
চাঁদপুর-চট্টগ্রামের মধ্যে চলাচলকারী সাগরিকা এক্সপ্রেস নামে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে মো. পারভেজ আহম্মেদ দেলোয়ার (১৭) নামে কিশোরের মৃত্যু হয়েছে। ট্রেনের ছাদ থেকে পড়ে ওই কিশোরের দেহ খণ্ড-বিখণ্ড হয়ে যায়। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে চাঁদপুর-লাকসাম রেলপথের শাহরাস্তি এবং হাজীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকা ওয়ারুক রেলস্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।
দেলোয়ার কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মির্জাপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
স্থানীয় বাসিন্দা মহীন উদ্দিন ও সাদ্দাম হোসেন জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুরের দিকে প্রবেশ করছিল। ছাদের মধ্যে অন্যযাত্রীর সঙ্গে দেলোয়ারও ছিল। কোনোভাবে সে ছাদ থেকে ট্রেনের নিচে পড়ে যায়। তার মরদেহ কেটে খণ্ড-বিখণ্ড হয়ে যায়। তাৎক্ষণিক ঘটনাটি চাঁদপুর জিআরপি থানা পুলিশকে জানানো হয়।
চাঁদপুর রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ উল্লাহ বাহার বলেন, ঘটনাটি সত্য। আমরা জেনেছি। মরদেহ উদ্ধার করার জন্য ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাচ্ছি। উদ্ধার কার্যক্রম শেষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
বঙ্গবাণীডটকম/এমএস
- নেশার টাকা দেননি বলে নিজের মাকে গলা কেটে হত্যা
- করোনায় মারা গেলেন ফরিদপুরের বিশিষ্ট সাংবাদিক তারাপদ স্যার
- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইলিয়াস আহম্মেদ পাল মারা গেছেন
- সালথা তান্ডবের এক বছর
ওসির বিরুদ্ধে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ - ফরিদপুর সদরে ১১ টি ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলছে
- ফরিদপুর পৌর নির্বাচনে পুনরায় ভোট গ্রহণের দাবি নায়াব ইউসুফের
- ধর্ষনে অন্তঃসত্তা কাজের বুয়া, ধরে বিয়ে পড়িয়ে দিলেন এলাকাবাসী
- বেড়িবাধ থেকে অটোচালকের দগ্ধ লাশ উদ্ধার
- ফরিদপুরে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ
- ট্রেনের নিচে ঝাঁপ দিলো প্রেমিক জুটি
- চরভদ্রাসনে নিজ বাড়ি থেকে চেয়ারম্যানের ভাইয়ের লাশ উদ্ধার
- পরকীয়ার টানে ২ সন্তান রেখে পালালেন মহিলা মেম্বার
- এসকাভেটর উল্টে পড়লো বিদ্যুতের খুটির ওপর
- সমবায় অফিসার বিরাজ কুন্ডের বিরুদ্ধে উৎকোচ গ্রহনসহ নানান অভিযোগ
- ফরিদপুর পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী নায়াব ইউসুফ
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

