ট্রাম্প ও মেলানিয়ার দ্রুত সুস্থতা কামনা প্রধানমন্ত্রীর
প্রকাশিত: ১২:১২, ৫ অক্টোবর ২০২০
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ট্রাম্প ও মেলানিয়া - ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার পত্নী মেলানিয়া ট্রাম্পের কোভিড-১৯ থেকে দ্রুত আরোগ্য কামনা করেছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্টের কাছে পাঠানো এক চিঠিতে কোভিড-১৯ থেকে তাদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
চিঠিতে শেখ প্রধানমন্ত্রী বলেন, আমি জেনে অত্যন্ত ব্যথিত হয়েছি যে, দুর্ভাগ্যক্রমে আপনারা কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
শেখ হাসিনা আরো বলেন, আমি প্রত্যাশা করছি, আপনি ও ম্যাডাম মেলানিয়া ট্রাম্প দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে কর্মস্থলে ফিরবেন এবং সেই সঙ্গে আগামী দিনগুলোতে করোনাভাইরাস ও এ সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় বলিষ্ঠ ও দৃঢ় মনোবল দিয়ে আপনার দেশে নেতৃত্ব দেবেন।
প্রধানমন্ত্রী বলেন, আপনারা এমন এক সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যখন আমরা সবাই মহামারি করোনাভাইরাসে প্রাণহানি ও সংক্রমণ থেকে রক্ষা পেতে লড়াই করে চলেছি।
করোনাভাইরাসে প্রাণহানি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণকে রক্ষায় সর্বাত্মক উদ্যোগ ও ব্যাপক কর্মসূচি গ্রহণ করতে ট্রাম্পের গতিশীল নেতৃত্ব ও দৃঢ় আত্ম-বিশ্বাসের গভীর প্রশংসা করেন শেখ হাসিনা।
চলমান এই হুমকি মোকাবিলায় বাংলাদেশের জনগণ মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের পাশে থাকবে বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রী। এই অনাকাঙ্ক্ষিত দুঃসময়ে আমার সহমর্মিতা আপনার ও আপনার পরিবারের সঙ্গে রয়েছে। আমি মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্যেও প্রার্থনা করছি।
বঙ্গবাণী/এমএস
- সারাদেশে সাতদিন লকডাউন
- মহান বিজয় দিবস আজ
- ইউএনও ওয়াহিদা ওএসডি, স্বামী স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব
- বাংলাদেশের ৮০ শতাংশ বিবাহিত পুরুষ স্ত্রীর ‘নির্যাতনের শিকার’
- গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত বঙ্গবন্ধু
- টিকা ছাড়া বের হলে শাস্তির খবর ঠিক নয়
- ২০২১ সালের ছুটির তালিকা প্রকাশ
- আজ শহীদ বুদ্ধিজীবী দিবস
- গণপরিবহন ও বিনোদন কেন্দ্রর বিষয়ে নতুন প্রজ্ঞাপন
- পদ্মা সেতুর রেল সংযোগ লাইনে ত্রুটি
- ব্যারিস্টার রফিক-উল হক মারা গেছেন
- ১১ দফা দাবিতে সারাদেশে চলছে অনির্দিষ্টকালের নৌ-ধর্মঘট
- সোমবার থেকে সব গণপরিবহন বন্ধ
- একদিনে ২২ জনের মৃত্যু
- আল্লামা আহমদ শফী মারা গেছেন
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

