ছাত্রদলের ঢাকা উত্তরের সব কমিটি বিলুপ্ত ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
বঙ্গবাণী
প্রকাশিত: ১১:৩৮, ৬ সেপ্টেম্বর ২০২০
জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের আওতাধীন সব কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) মহানগর উত্তর ছাত্রদলের দফতর সম্পাদক মো. তানভীর আহম্মেদ খান ইকরাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগর উত্তরের আওতাধীন সব থানা, কলেজ ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম মিজানুর রহমান রাজ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন রুবেল শনিবার এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
ছাত্রদল মহানগর উত্তরের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রুবেল বলেন, সব কমিটি মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়ায় ভেঙে দেয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শিগগিরই নতুন কমিটি দেয়া হবে।
বঙ্গবাণী/এমএস
আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত
- ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন
- রিয়ান সভাপতি, ফাহিম সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি সাদিকুর
- ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত আলী শিকদার করোনায় আক্রান্ত
- ফরিদপুরে খাবার বিতরণ শেষে বিএনপি নেতা জুয়েল সহ গ্রেফতার ২
- ইশরাক হোসেনের বাসায় হামলায় বিএনপির ক্ষোভ
- শপথ গ্রহণ শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ভোলা মাস্টারের শ্রদ্ধা
- মানুষের জন্য কাজ করাই ছাত্রলীগের মূল দায়িত্ব: প্রধানমন্ত্রী
- আইসিইউতে চৌধুরী কামাল ইবনে ইউসুফ, শারীরিক অবস্থার উন্নতি
- লাখো মানুষের অংশগ্রহণে চৌধুরী কামাল ইবনে ইউসুফের দাফন সম্পন্ন
- সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ মারা গেছেন
- বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে যুবলীগের নবগঠিত কমিটির শ্রদ্ধা
- প্রার্থী মনোনয়নে বিএনপির নতুন যে নীতিমালা
- ধর্ষণ আইনের যেন অপব্যবহার না হয়: জিএম কাদের
- ধর্ষণের প্রতিবাদে সারাদেশে ইসলামী আন্দোলনের বিক্ষোভ কর্মসূচি
- উপনির্বাচনে ঢাকা-৫ আসনে মনু ও নওগাঁ-৬ এ হেলাল আ. লীগের প্রার্থী

