চলন্ত বাসে ঢুকল বৈদ্যুতিক খুঁটি, নিহত এক আহত অনেক
প্রকাশিত: ১৭:৩৬, ২৩ সেপ্টেম্বর ২০২২
বাসের ভেতরে ঢুকে যাওয়া বৈদ্যুতিক খুঁটি
চলন্ত বাসে বৈদ্যুতিক খুঁটি ঢুকে আহত একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার ১২টার দিকে ফরিদপুর-খুলনা মহাসড়কের গঙ্গাবর্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত একজন দুপুর আড়াইটার দিকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ (বিএসএমএমসি) হাসপাতালে মারা যান।
নিহতের নাম নজরুল ইসলাম। ৩৮ বছর বয়সী নজরুল মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।
বিএসএমএমসি হাসপাতালের ইন্টার্নি চিকিৎসক কামাল হোসেন বলেন, ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেয়ার সময় অতিরিক্ত রক্তক্ষরণে আহত নজরুল মারা যান। এখনো কয়েকজনের অবস্থা গুরুতর। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস জানান, মেহেরপুর থেকে ছেড়ে আসা জেআর পরিবহনকে সাইড দিতে গিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা তালুকদার পরিবহনের বাসটি ধাক্কা দেয়। এতে জেআর পরিবহনটি সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে পাঁচ যাত্রী আহত হন। এ সময় তালুকদার পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটি তোলার ক্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে একটি খুঁটি বাসটির ভেতরে ঢুকে যায়। বাসে থাকা ১৫ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হলে একজন মারা যান।
বঙ্গবাণীডটকম/এমএস
- নেশার টাকা দেননি বলে নিজের মাকে গলা কেটে হত্যা
- করোনায় মারা গেলেন ফরিদপুরের বিশিষ্ট সাংবাদিক তারাপদ স্যার
- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইলিয়াস আহম্মেদ পাল মারা গেছেন
- সালথা তান্ডবের এক বছর
ওসির বিরুদ্ধে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ - ফরিদপুর পৌর নির্বাচনে পুনরায় ভোট গ্রহণের দাবি নায়াব ইউসুফের
- ফরিদপুর সদরে ১১ টি ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলছে
- ধর্ষনে অন্তঃসত্তা কাজের বুয়া, ধরে বিয়ে পড়িয়ে দিলেন এলাকাবাসী
- বেড়িবাধ থেকে অটোচালকের দগ্ধ লাশ উদ্ধার
- ফরিদপুরে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ
- ট্রেনের নিচে ঝাঁপ দিলো প্রেমিক জুটি
- চরভদ্রাসনে নিজ বাড়ি থেকে চেয়ারম্যানের ভাইয়ের লাশ উদ্ধার
- পরকীয়ার টানে ২ সন্তান রেখে পালালেন মহিলা মেম্বার
- এসকাভেটর উল্টে পড়লো বিদ্যুতের খুটির ওপর
- সমবায় অফিসার বিরাজ কুন্ডের বিরুদ্ধে উৎকোচ গ্রহনসহ নানান অভিযোগ
- ফরিদপুর পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী নায়াব ইউসুফ
কূটনীতিক বহিষ্কার নিয়ে হাঙ্গেরিকে ‘কঠিন জবাবের’ হুমকি রাশিয়ার
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

