চরভদ্রাসনে কোলে আড়াআড়ি বাঁধ দিয়ে মাছ শিকার
প্রকাশিত: ১৯:২৮, ২২ জুন ২০২২
ছবি- বঙ্গবাণী
চলতি বর্ষা মৌসুমে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার লোহারটেক কোলে অবৈধ ভাবে আড়াআড়ি বাঁধ দিয়ে মাছ শিকার চলছে। এতে বাধাগ্রস্থ হচ্ছে মাছের বংশবিস্তার। মঙ্গলবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের জাকেরেরশুরা মৌলভীরচর বাজার বড় ব্রীজের সন্নিকটে লোহারটেক কোলে সরজমিনে গিয়ে আড়াআড়ি বাঁধ দিয়ে মাছ শিকার করতে দেখা যায়। এ সময় ছবি তুলতে দেখে পালিয়ে যায় বাঁধের মালিক।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় ঐ ইউনিয়নের দবিরউদ্দিন প্রামানিকের ডাঙ্গীর বাসিন্দা ছাত্তার মোল্লা(৬৫) ও নুরুল ইসলাম মন্ডল(৪০) নামের দুই ব্যাক্তি প্রায় এক সপ্তাহ ধরে এই বাঁধ দিয়ে মাছ শিকার করে চলেছে। কোলের মাঝে আড়াআড়ি বাঁধ দিয়ে মাছ শিকারের ফলে আশেপাশের বিভিন্ন খাল ও জলাশয়ে দেশিয় প্রজাতির মাছ অবাধ বিচরন ও বংশ বিস্তার করতে পারছে না। এছাড়া একই দিন উপজেলার বিভিন্ন কোলে চায়না দোয়রী দিয়ে মাছ শিকার করতে দেখা যায় স্থানীয়দের।
বাঁধ অপশারনে কি পদক্ষেপ নেওয়া হয়েছে জানতে চাইলে উপজেলা নির্বাহী আফিসার তানজিলা কবির ত্রপা বলেন ‘বর্ষা মৌসুম শুরু আগে লোহারটেক কোল হতে কয়েকটি আড়াআড়ি বাঁধ ও ভ্যাসাল উচ্ছেদ করা হয়েছে। নদী বা কোলে আড়াআড়ি বাঁধ দেওয়া সম্পূর্ন অবৈধ। বর্ষা মৌসুমে নতুন করে বাঁধ দিয়ে থাকলে শীঘ্রই তা উচ্ছেদের পাশাপাশি এ কাজে জরিতদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে’।
এ ব্যাপরে উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান বলেন ‘মৎস্য সম্পদ রক্ষায় এ বছর বিভিন্ন সময়ে নদী ও কোলে অভিযান পরিচালনা করে আড়াআড়ি বাঁধ,কারেন্ট জাল, কোনা জাল, বেরজাল ও চয়না দুয়ারী জব্দ ও ধ্বংশ করা হয়েছে। এখন বর্ষা মৌসুম দেশিয় প্রজাতির মাছের বংশ বিস্তারের সময়। নতুন করে যদি কেউ আড়াআড়ি বাঁধ ও চায়না দোয়ারী দিয়ে মাছ শিকার করলে দ্রুত সময়ের মধ্যে তা অপশারন করা হবে।
বঙ্গবাণীডটকম/এমএস
- নেশার টাকা দেননি বলে নিজের মাকে গলা কেটে হত্যা
- করোনায় মারা গেলেন ফরিদপুরের বিশিষ্ট সাংবাদিক তারাপদ স্যার
- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইলিয়াস আহম্মেদ পাল মারা গেছেন
- সালথা তান্ডবের এক বছর
ওসির বিরুদ্ধে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ - ফরিদপুর পৌর নির্বাচনে পুনরায় ভোট গ্রহণের দাবি নায়াব ইউসুফের
- ফরিদপুর সদরে ১১ টি ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলছে
- ধর্ষনে অন্তঃসত্তা কাজের বুয়া, ধরে বিয়ে পড়িয়ে দিলেন এলাকাবাসী
- বেড়িবাধ থেকে অটোচালকের দগ্ধ লাশ উদ্ধার
- ফরিদপুরে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ
- ট্রেনের নিচে ঝাঁপ দিলো প্রেমিক জুটি
- চরভদ্রাসনে নিজ বাড়ি থেকে চেয়ারম্যানের ভাইয়ের লাশ উদ্ধার
- পরকীয়ার টানে ২ সন্তান রেখে পালালেন মহিলা মেম্বার
- এসকাভেটর উল্টে পড়লো বিদ্যুতের খুটির ওপর
- সমবায় অফিসার বিরাজ কুন্ডের বিরুদ্ধে উৎকোচ গ্রহনসহ নানান অভিযোগ
- ফরিদপুর পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী নায়াব ইউসুফ
কূটনীতিক বহিষ্কার নিয়ে হাঙ্গেরিকে ‘কঠিন জবাবের’ হুমকি রাশিয়ার
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

