গাড়িচাপায় ছাত্রলীগ নেতা নিহত
প্রকাশিত: ১২:২৮, ৩১ মার্চ ২০২২
গাড়িচাপায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন নিহত
গাড়িচাপায় ছাত্রলীগের এক নেতা নিহত হয়েছেন। এসময় তার সঙ্গে থাকা অরো দুজন নিহত হয়েছেন। বুধবার (৩০ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে দিনাজপুরে নবাবগঞ্জ উপজেলার আলমনগর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে নবাবগঞ্জ থানার ওসি ফেরদৌস ওয়াহিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তিরা হলেন, উপজেলার উত্তর শ্যামপুর গ্রামের মো. রবিউল ইসলামের ছেলে রিমন ইসলাম, নারায়ণপুর গ্রামের ইয়াসিন আলীর ছেলে কিবরিয়া ইসলাম ও কাঁচদহ গ্রামের জাহিদুল ইসলামের ছেলে সাব্বির হোসেন। তাদের মধ্যে কিবরিয়া ইসলাম উপজেলার বিনোদনগর ইউনিয়ন শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক।
জানা গেছে, বুধবার (৩০ মার্চ) রাত ১২টার দিকে ওই তিনজনই নবাবগঞ্জ বাজার থেকে মোটরসাইকেল যোগে কাঁচদহ বাজারে যাচ্ছিলেন। পথে আলমনগর বাজারের সামনে পৌঁছালে একটি অজ্ঞাতনামা গাড়ি তাদের মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলে থাকা তিনজনই মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হন।
নবাবগঞ্জ থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, বুধবার রাতেই সংবাদ পেয়ে মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। অজ্ঞাতনামা গাড়িটি আটকের চেষ্টা চলছে।
বঙ্গবাণীডটকম/এমএস
- নেশার টাকা দেননি বলে নিজের মাকে গলা কেটে হত্যা
- করোনায় মারা গেলেন ফরিদপুরের বিশিষ্ট সাংবাদিক তারাপদ স্যার
- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইলিয়াস আহম্মেদ পাল মারা গেছেন
- সালথা তান্ডবের এক বছর
ওসির বিরুদ্ধে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ - ফরিদপুর পৌর নির্বাচনে পুনরায় ভোট গ্রহণের দাবি নায়াব ইউসুফের
- ফরিদপুর সদরে ১১ টি ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলছে
- ধর্ষনে অন্তঃসত্তা কাজের বুয়া, ধরে বিয়ে পড়িয়ে দিলেন এলাকাবাসী
- বেড়িবাধ থেকে অটোচালকের দগ্ধ লাশ উদ্ধার
- ফরিদপুরে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ
- ট্রেনের নিচে ঝাঁপ দিলো প্রেমিক জুটি
- চরভদ্রাসনে নিজ বাড়ি থেকে চেয়ারম্যানের ভাইয়ের লাশ উদ্ধার
- পরকীয়ার টানে ২ সন্তান রেখে পালালেন মহিলা মেম্বার
- এসকাভেটর উল্টে পড়লো বিদ্যুতের খুটির ওপর
- সমবায় অফিসার বিরাজ কুন্ডের বিরুদ্ধে উৎকোচ গ্রহনসহ নানান অভিযোগ
- ফরিদপুর পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী নায়াব ইউসুফ
কূটনীতিক বহিষ্কার নিয়ে হাঙ্গেরিকে ‘কঠিন জবাবের’ হুমকি রাশিয়ার
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

