অন্তর্বর্তীকালীন সরকার
কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন কোন উপদেষ্টা
প্রকাশিত: ১৮:১৭, ৯ আগস্ট ২০২৪
ছবি-সংগৃহীত
সারাদেশে ছাত্র-জনতার বিক্ষোভের মুখে গত ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই শুরু হয় অন্তর্বতীকালীন সরকার গঠন প্রক্রিয়া। সেই অন্তর্বর্তীকালীন সরকারের শপথের পর বিভিন্ন মন্ত্রণালয় বণ্টন করা হয়েছে। শুক্রবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের দফতর বণ্টন; প্রধান উপদেষ্টার কাছে থাকবে মন্ত্রিপরিষদ বিভাগ, সশস্ত্রবাহিনী বিভাগ ও ২৫টি মন্ত্রণালয়ের দায়িত্ব।
অন্য উপদেষ্টারা কে কোন মন্ত্রণালয় পেলেন?
সালেহ উদ্দিন আহমেদ- অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়।
আসিফ নজরুল- আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
আদিলুর রহমান খান- শিল্প মন্ত্রণালয়।
হাসান আরিফ- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
তৌহিদ হোসেন- পররাষ্ট্র মন্ত্রণালয়।
সৈয়দা রিজওয়ানা হাসান- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
শারমিন মুরশিদ- সমাজকল্যাণ মন্ত্রণালয়।
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আ ফ ম খালিদ হোসেন- ধর্ম মন্ত্রণালয়।
ফরিদা আখতার- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
নূরজাহান বেগম- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
নাহিদ ইসলাম- ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
বঙ্গবাণীডটকম/এমএস
- সারাদেশে সাতদিন লকডাউন
- মহান বিজয় দিবস আজ
- ইউএনও ওয়াহিদা ওএসডি, স্বামী স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব
- বাংলাদেশের ৮০ শতাংশ বিবাহিত পুরুষ স্ত্রীর ‘নির্যাতনের শিকার’
- গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত বঙ্গবন্ধু
- টিকা ছাড়া বের হলে শাস্তির খবর ঠিক নয়
- ২০২১ সালের ছুটির তালিকা প্রকাশ
- আজ শহীদ বুদ্ধিজীবী দিবস
- গণপরিবহন ও বিনোদন কেন্দ্রর বিষয়ে নতুন প্রজ্ঞাপন
- পদ্মা সেতুর রেল সংযোগ লাইনে ত্রুটি
- ব্যারিস্টার রফিক-উল হক মারা গেছেন
- ১১ দফা দাবিতে সারাদেশে চলছে অনির্দিষ্টকালের নৌ-ধর্মঘট
- সোমবার থেকে সব গণপরিবহন বন্ধ
- একদিনে ২২ জনের মৃত্যু
- আল্লামা আহমদ শফী মারা গেছেন
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

