কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যা, পাট খেতে মিললো লাশ
প্রকাশিত: ২৩:২৮, ২৮ জুন ২০২৪
ছবি সংগৃহীত
ফরিদপুর জেলার ভাঙ্গায় এক কিশোরীকে গোসলে যাওয়ার পথে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যা করে পাট খেতে ফেলে রাখে দুষ্কৃতিকারীরা। আজ (শুক্রবার ২৮ জুন) সন্ধ্যায় উপজেলার পৌর সদরের ৮নং হোগলাডাঙ্গী সদরদী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কিশোরী হোগলাডাঙ্গী সদরদী গ্রামের আব্দুল হাই মাতুব্বরের মেয়ে রেখা আক্তার (১৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রেখা সহজ সরল টাইপের মেয়ে। দুপুর সাড়ে ১২টার দিকে গোসল করার জন্য বাড়ির পাশে পুকুরে যায়। সেখানে ওত পেতে থাকা দুষ্কৃতকারীরা তাকে জোরপূর্বক পুকুর পাড়ের পাটখেতে ধরে নিয়ে ধর্ষণ করে। পরে দুষ্কৃতিকারীরা রেখার ওড়না দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে পাট ক্ষেতে ফেলে পালিয়ে যায়। বিকাল পাঁচটার দিকে রেখার চাচা টুকু মাতুবর পাট ক্ষেতের পাশ দিয়ে ধান বুনতে মাঠে যাওয়ার পথে রেখাকে দেখে চিৎকার দেন। পরে স্থানীয়রা খবর দিলে ভাঙ্গা থানা পুলিশ রেখার মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় ভাঙ্গা থানার তদন্তকারী অফিসার এসআই খালিদ হাসান জানান, প্রাথমিক ধারণা মতে কিশোরী গোসল করতে যাওয়ার সময় দুষ্কৃতকারীরা আলমগীর মোল্লার পাটক্ষেতে ধরে নিয়ে ধর্ষণ করার পর তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় আসামি শনাক্ত করে ধরার চেষ্টা চলছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বঙ্গবাণীডটকম/এমএস
- নেশার টাকা দেননি বলে নিজের মাকে গলা কেটে হত্যা
- করোনায় মারা গেলেন ফরিদপুরের বিশিষ্ট সাংবাদিক তারাপদ স্যার
- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইলিয়াস আহম্মেদ পাল মারা গেছেন
- সালথা তান্ডবের এক বছর
ওসির বিরুদ্ধে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ - ফরিদপুর সদরে ১১ টি ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলছে
- ফরিদপুর পৌর নির্বাচনে পুনরায় ভোট গ্রহণের দাবি নায়াব ইউসুফের
- ধর্ষনে অন্তঃসত্তা কাজের বুয়া, ধরে বিয়ে পড়িয়ে দিলেন এলাকাবাসী
- বেড়িবাধ থেকে অটোচালকের দগ্ধ লাশ উদ্ধার
- ফরিদপুরে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ
- ট্রেনের নিচে ঝাঁপ দিলো প্রেমিক জুটি
- চরভদ্রাসনে নিজ বাড়ি থেকে চেয়ারম্যানের ভাইয়ের লাশ উদ্ধার
- এসকাভেটর উল্টে পড়লো বিদ্যুতের খুটির ওপর
- পরকীয়ার টানে ২ সন্তান রেখে পালালেন মহিলা মেম্বার
- সমবায় অফিসার বিরাজ কুন্ডের বিরুদ্ধে উৎকোচ গ্রহনসহ নানান অভিযোগ
- ফরিদপুর পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী নায়াব ইউসুফ
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

