কাল উদ্বোধন বাংলাবান্ধা এক্সপ্রেস
প্রকাশিত: ১৮:১৩, ১৪ অক্টোবর ২০২০
ছবি-সংগৃহীত
রাজশাহী থেকে পঞ্চগড় রুটে আগামীকাল বৃহস্পতিবার চালু হচ্ছে ‘বাংলাবান্ধা এক্সপ্রেস’। ওইদিন বেলা সাড়ে ১১টায় পঞ্চগড়ে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে এ ট্রেনের উদ্বোধন করবেন রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম।
রেলপথ মন্ত্রণালয় জানায়, ট্রেনটি রাজশাহী থেকে ছাড়বে রাত ৯টা ১৫ মিনিটে। আর বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে পৌছাবে ভোর ৫টা ১০ মিনিটে। এছাড়া সকাল সাড়ে ৮টায় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে রাজশাহী পৌছাবে বিকেল সাড়ে ৫টায়।
‘বাংলাবান্ধা’ এক্সপ্রেস ট্রেনের উভয়পথে বিরতি স্টেশনগুলো হচ্ছে- আব্দুলপুর, নাটোর, মাধনগর, আহসানগঞ্জ, সান্তাহার,আক্কেলপুর, জয়পুরহাট, পাঁচবিবি, বিরামপুর, ফুলবাড়ী, পার্বতীপুর, চিরিরবন্দর, দিনাজপুর, সেতাবগঞ্জ, পীরগঞ্জ, শিবগঞ্জ, ঠাকুরগাঁওরোড, রুহিয়া, কিসমত।
ট্রেনটির আসন দিনে ৫০৮টি এবং রাতে ৪৯৬টি। রাজশাহী-বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম পর্যন্ত উভয় দিকে ভাড়া শুলভ শ্রেণি ১৭০, শোভন শ্রেণি ২৮০, শোভন চেয়ার ৩৩৫, ১ম সিট শ্রেণি ৪৪৫, ১ম বার্থ শ্রেণি ৬৬৫,স্নিগ্ধা ৫৫৫ (ভ্যাট ব্যাতিত), এসি সিট ৬৬৫ (ভ্যাট ব্যাতিত), এসি বার্থ ৯৯৫ টাকা (ভ্যাট+ বেডিং চার্জ ব্যাতিত)।
‘বাংলাবান্ধা’ এক্সপ্রেস ট্রেনের রাজশাহী থেকে সাপ্তাহিক বন্ধ শুক্রবার এবং বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম থেকে সাপ্তাহিক বন্ধ শনিবার।
বঙ্গবাণী/এমএস
- সারাদেশে সাতদিন লকডাউন
- মহান বিজয় দিবস আজ
- ইউএনও ওয়াহিদা ওএসডি, স্বামী স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব
- বাংলাদেশের ৮০ শতাংশ বিবাহিত পুরুষ স্ত্রীর ‘নির্যাতনের শিকার’
- গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত বঙ্গবন্ধু
- টিকা ছাড়া বের হলে শাস্তির খবর ঠিক নয়
- ২০২১ সালের ছুটির তালিকা প্রকাশ
- আজ শহীদ বুদ্ধিজীবী দিবস
- গণপরিবহন ও বিনোদন কেন্দ্রর বিষয়ে নতুন প্রজ্ঞাপন
- পদ্মা সেতুর রেল সংযোগ লাইনে ত্রুটি
- ব্যারিস্টার রফিক-উল হক মারা গেছেন
- ১১ দফা দাবিতে সারাদেশে চলছে অনির্দিষ্টকালের নৌ-ধর্মঘট
- সোমবার থেকে সব গণপরিবহন বন্ধ
- একদিনে ২২ জনের মৃত্যু
- আল্লামা আহমদ শফী মারা গেছেন
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

