এলপিজি রপ্তানির জন্য তৈরি হলে ট্যাংকার জাহাজ
প্রকাশিত: ১৯:১২, ২ মার্চ ২০২১
‘এমটি ডেল্টা এলপিজি ১’
তৈরি হলো দেশের প্রথম এলপিজি ট্যাংকার জাহাজ ‘এমটি ডেল্টা এলপিজি ১’। ইন্ডিয়ান রেজিস্টার অব শিপিং (আইআরএস ক্লাস) অনুমোদিত এ জাহাজটির দৈর্ঘ্য ৭৮ দশমিক ৮৭ মিটার এবং প্রস্থ ১৩ মিটার।
সোমবার বন্দরনগরী চট্টগ্রাম নগরীর মোহরা কালুরঘাট এলাকার ডেল্টা শিপইয়ার্ডে তৈরি করা এ জাহাজটিকে নদীতে ভাসানো হয়। এ উপলক্ষে জাহাজ নির্মাণ শিল্প, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যবসায়ীদের মিলনমেলা বসেছিল ইয়ার্ডে।
৩ দশমিক ৩ মিটার ড্রাফটের ‘এমটি ডেল্টা এলপিজি ১’ জাহাজটির ধারণক্ষমতা এক হাজার মেট্রিক টন।
ডেল্টা এলপিজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হক বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত সুদূরপ্রসারী রূপকল্প বাস্তবায়নে তথা উন্নত বাংলাদেশ তৈরিতে সহযাত্রী হতে চাই আমরা। ফলে স্বাধীনতার এ সুবর্ণজয়ন্তীতে জাহাজটিকে লাল সবুজের রঙে সাজিয়েছি। ভারতের সেভেন সিস্টার খ্যাত রাজ্যগুলোসহ প্রতিবেশী দেশগুলোতে নদীপথে এলপিজি পাঠাতে চাই। এর আগেও এসব রাজ্যে সিমেন্ট রফতানি করেছি আমরা।
ইয়ার্ডটিতে বর্তমানে তিনটি কার্গো ভ্যাসেল, একটি এলপিজি ক্যারিয়ারসহ ১০টি আইআর ক্লাস অনুমোদিত জাহাজ নির্মাণাধীন রয়েছে বলেও জানান তিনি।
বঙ্গবাণী/এমএস
- নেশার টাকা দেননি বলে নিজের মাকে গলা কেটে হত্যা
- করোনায় মারা গেলেন ফরিদপুরের বিশিষ্ট সাংবাদিক তারাপদ স্যার
- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইলিয়াস আহম্মেদ পাল মারা গেছেন
- সালথা তান্ডবের এক বছর
ওসির বিরুদ্ধে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ - ফরিদপুর সদরে ১১ টি ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলছে
- ফরিদপুর পৌর নির্বাচনে পুনরায় ভোট গ্রহণের দাবি নায়াব ইউসুফের
- ধর্ষনে অন্তঃসত্তা কাজের বুয়া, ধরে বিয়ে পড়িয়ে দিলেন এলাকাবাসী
- বেড়িবাধ থেকে অটোচালকের দগ্ধ লাশ উদ্ধার
- ফরিদপুরে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ
- ট্রেনের নিচে ঝাঁপ দিলো প্রেমিক জুটি
- চরভদ্রাসনে নিজ বাড়ি থেকে চেয়ারম্যানের ভাইয়ের লাশ উদ্ধার
- পরকীয়ার টানে ২ সন্তান রেখে পালালেন মহিলা মেম্বার
- এসকাভেটর উল্টে পড়লো বিদ্যুতের খুটির ওপর
- সমবায় অফিসার বিরাজ কুন্ডের বিরুদ্ধে উৎকোচ গ্রহনসহ নানান অভিযোগ
- ফরিদপুর পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী নায়াব ইউসুফ
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

