শত্রুতার জেরে পুকুরে বিষ দিয়ে লাখ টাকার মাছ নিঁধনের অভিযোগ
প্রকাশিত: ১৯:০০, ২২ জুন ২০২২
ছবি- বঙ্গবাণী
পুকুরে বিষ দিয়ে লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের বিলনালিয়া গ্রামের একটি পুকুরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
জানা গেছে- গত কয়েক বছর ধরে বিলনালিয়া মোড়ে পাকা সড়কের পাশে তিন একর জমিতে থাকা একটি পুকুরে মাছ চাষ করে আসছেন মোশারফ হোসেন ও উজ্জল হোসেন নামে স্থানীয় দুই ব্যক্তি। ওই পুকুরে মাছ চাষ করে বছরে যা আয় হয়, তার বেশিরভাগ অংশ মসজিদের উন্নয়নমূলক কাজের জন্য দেন তারা।
উজ্ঝল হোসেন অভিযোগ করে বলেন- জমির সীমানা নিয়ে বিরোধের জেরধরে মঙ্গলবার রাতের কোন এক সময় পুকুরে বিষ দেয় প্রতিপক্ষের দুর্বৃত্তরা। বুধবার সকালে পুকুরে গিয়ে দেখা যায়, সব মাছ মরে ভেসে উঠেছে। পরে দুর্বৃত্তদের লোকজনই সেই মরা মাছ আমাদের সামনে ধরে নিয়ে যায়। দুর্বৃত্তরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় কেউ প্রতিবাদ করার সাহস পায়নি। তবে বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে।
উজ্জলের বাবা আলেম মাতুব্বর বলেন- ওই পুকুরের মাছ বিক্রি করে এ বছরও দেড় লাখ টাকা মসজিদে দেওয়া হয়। তারপর কয়দিন আগে নতুন করে আবার মাছ ছাড়া হয়। সেই মাছগুলো বিষ দিয়ে মেরে ফেলা হয়েছে। এতে কমপক্ষে এক লাখ টাকার ক্ষতি হয়েছে।
বিলনালিয়া মসজিদের মুসল্লী ফজলু শেখ, আজিজল শেখ, সাইদ ফকির ও আবতার মাতুব্বর বলেন- যেই পুকুরের আয় দিয়ে মসজিদের উন্নয়ন করা হয়- সেই পুকুরে বিষ দিয়ে মাছ মারার বিষয়টি খুবই দু:খজনক। আমরা এ ঘটনার সুষ্ঠ বিচার চাই।
তালমা ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেন মিয়া বলেন- বিষয়টি আমি শুনেছি। ভাল করে খোজখবর নিয়ে দেখছি।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিল হোসেন বলেন- বিষয়টি আমার জানা নেই। তবে কেউ লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বঙ্গবাণীডটকম/এমএস
- নেশার টাকা দেননি বলে নিজের মাকে গলা কেটে হত্যা
- করোনায় মারা গেলেন ফরিদপুরের বিশিষ্ট সাংবাদিক তারাপদ স্যার
- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইলিয়াস আহম্মেদ পাল মারা গেছেন
- সালথা তান্ডবের এক বছর
ওসির বিরুদ্ধে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ - ফরিদপুর সদরে ১১ টি ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলছে
- ফরিদপুর পৌর নির্বাচনে পুনরায় ভোট গ্রহণের দাবি নায়াব ইউসুফের
- ধর্ষনে অন্তঃসত্তা কাজের বুয়া, ধরে বিয়ে পড়িয়ে দিলেন এলাকাবাসী
- বেড়িবাধ থেকে অটোচালকের দগ্ধ লাশ উদ্ধার
- ফরিদপুরে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ
- ট্রেনের নিচে ঝাঁপ দিলো প্রেমিক জুটি
- চরভদ্রাসনে নিজ বাড়ি থেকে চেয়ারম্যানের ভাইয়ের লাশ উদ্ধার
- এসকাভেটর উল্টে পড়লো বিদ্যুতের খুটির ওপর
- পরকীয়ার টানে ২ সন্তান রেখে পালালেন মহিলা মেম্বার
- সমবায় অফিসার বিরাজ কুন্ডের বিরুদ্ধে উৎকোচ গ্রহনসহ নানান অভিযোগ
- ফরিদপুর পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী নায়াব ইউসুফ
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

