মাগুরায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন প্রবাসীর স্ত্রী
প্রকাশিত: ১৯:১৯, ২৯ জুলাই ২০২১
ছবি- বঙ্গবাণী
মাগুরার মহম্মদপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে একজন নিহত হয়েছে। নিহতের নাম খাদিজা বেগম (২২)। সে উপজেলার রাজাপুর ইউনিয়নের রাহাতপুর গ্রামের ইরাক প্রবাসী স্বাধীন মল্লিকের স্ত্রী। দূর্ঘটনার সময় নিহতের কোলে থাকা ৬ বছরের শিশু কন্যা মিম অক্ষত রয়েছে।
এলাকাবাসি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার রাহাতপুর সুইচগেট সংলগ্ন নহাটা-রাজাপুর সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চালক ও হেলপার পালাতক রয়েছেন। ঘাতক ট্রাকটি জব্দ করেছে নহাটা তদন্ত কেন্দ্রের পুলিশ।
স্বাধীনের বড় ভাই মো. জামাল মল্লিক জানান, নহাটা থেকে মোটরসাইকেল যোগে রাহাতপুরে বাড়িতে ফেরার পথে রাহাতপুর সুইসগেট সংলগ্ন পশ্চিম পাশে নহাটা-রাজাপুর সড়কে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল আরোহী মোছাঃ খাদিজা ঘটনাস্থলে মারা যায়। দূর্ঘটনার সময় খাদিজার কোলে থাকা শিশু কন্যা পাশের একটি ধান ক্ষেতে গিয়ে আচড়ে পড়ে। তবে শিশুটি এখন পুরোপুরি সুস্থ্য আছে। নিথর মায়ের দেহ সড়কে পড়ে থাকলে মা-মা করে কাঁদতে থাকে শিশুটি।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন বলেন, গাড়িটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত নারীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বঙ্গবাণীডটকম/এমএস
- নেশার টাকা দেননি বলে নিজের মাকে গলা কেটে হত্যা
- করোনায় মারা গেলেন ফরিদপুরের বিশিষ্ট সাংবাদিক তারাপদ স্যার
- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইলিয়াস আহম্মেদ পাল মারা গেছেন
- সালথা তান্ডবের এক বছর
ওসির বিরুদ্ধে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ - ফরিদপুর পৌর নির্বাচনে পুনরায় ভোট গ্রহণের দাবি নায়াব ইউসুফের
- ফরিদপুর সদরে ১১ টি ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলছে
- ধর্ষনে অন্তঃসত্তা কাজের বুয়া, ধরে বিয়ে পড়িয়ে দিলেন এলাকাবাসী
- বেড়িবাধ থেকে অটোচালকের দগ্ধ লাশ উদ্ধার
- ফরিদপুরে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ
- ট্রেনের নিচে ঝাঁপ দিলো প্রেমিক জুটি
- পরকীয়ার টানে ২ সন্তান রেখে পালালেন মহিলা মেম্বার
- চরভদ্রাসনে নিজ বাড়ি থেকে চেয়ারম্যানের ভাইয়ের লাশ উদ্ধার
- এসকাভেটর উল্টে পড়লো বিদ্যুতের খুটির ওপর
- সমবায় অফিসার বিরাজ কুন্ডের বিরুদ্ধে উৎকোচ গ্রহনসহ নানান অভিযোগ
- ফরিদপুর পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী নায়াব ইউসুফ
কূটনীতিক বহিষ্কার নিয়ে হাঙ্গেরিকে ‘কঠিন জবাবের’ হুমকি রাশিয়ার
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

