‘পেঁয়াজের ন্যায্যমূল্য না পেলে আগামীতে আর চাষ করবো না’
প্রকাশিত: ২০:১৬, ৭ এপ্রিল ২০২২
ছবি- বঙ্গবাণী
ভাল নেই ফরিদপুরের সালথা উপজেলার প্রধান ফসল পেঁয়াজ চাষিরা। দাম না পেয়ে চরম বিপাকে পড়েছেন তারা। বেশ কয়েকদিন ধরে কাক ডাকা ভোর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত এখানকার কৃষকরা পেঁয়াজ উত্তোলনের কাজে ব্যস্ত সময় পার করছেন। ইতিমধ্যে উত্তোলনের কাজও প্রায় শেষের দিকে। অন্যান্য বছরের চেয়ে এবার পেঁয়াজের ফলন ভাল হয়েছে বলে জানিয়েছেন চাষিরা। বিঘাপ্রতি ৭০ থেকে ৮০ মন করে পেঁয়াজ পাচ্ছেন তারা। কিন্তু উৎপাদন খরচের তুলনায় দাম না পাওয়ায় চাষিদের লোকসান গুনতে হচ্ছে বলে তাদের ভাষ্য।
পেঁয়াজ চাষি মো. হারুন শেখ, হাফেজ মোল্যা ও সহিদ মিয়া জানান, এই বছর ১ মন পেঁয়াজ চাষ করতে চাষিদের খরচ হয়েছে ১ হাজার থেকে ১২শ’ টাকা। কিন্তু বাজারে ভাল মানের ১ মন পেঁয়াজ বিক্রি হচ্ছে মাত্র ৭ থেকে ৮শ’ টাকা দরে। এতে খরচের চেয়েও মনপ্রতি ৩ থেকে ৫শ’ টাকা করে লোকসান গুনতে হচ্ছে চাষিদের।
ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধের দাবী জানিয়ে তারা আরও বলেন- দিন দিন সকল পণ্যের দাম বাড়লেও পেঁয়াজের দাম ক্রমেই কমে যাচ্ছে। পেঁয়াজের দাম যখন কম থাকে তখন সরকার কোন পদক্ষেপ নেয় না। আর যদি দাম একটু বাড়ে তাহলে তা নিয়ন্ত্রণের জন্য সরকার বাজারে প্রশাসন নামিয়ে দেয়। আবার ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধের কোনো উদ্যোগও নেওয়া হয় না। ওখান পেঁয়াজ আমদানি বন্ধ হলে আমরা হয়তো সঠিক দাম পেতাম।
তারা বলেন- আমরা ডাল-ভাত খেয়ে কোনো রকম বেঁচের থাকার জন্য চাষাবাদ করি। চাষাবাদ করে আমরা লাভ করতে চাই না। আমরা আমাদের ফসলের ন্যায্যমূল্য চাই। আমরা যদি পেঁয়াজের ন্যায্যমূল্য না পাই, তাহলে আগামীতে পেঁয়াজ চাষ করা থেকে বিরত থাকতে বাধ্য হতে হবে।
সালথা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জিবাংশু দাস বলেন, সালথার প্রদান ফসল হচ্ছে পেঁয়াজ। এখানে প্রতি বছর ব্যাপক পেঁয়াজের চাষ হয়। এবারও ১০ হাজার ৫৩৫ হেক্টর জমিতে পেঁয়াজ চাষ করা হয়েছে। ফলনও হয়েছে ভাল। চাষিরা যদি পেঁয়াজের দাম ভাল পায় তাহলে আগামীতে এখানকার চাষিরা বানিজ্যিকভাবে পেঁয়াজের চাষাবাদের আগ্রহী হবে।
বঙ্গবাণীডটকম/এমএস
- নেশার টাকা দেননি বলে নিজের মাকে গলা কেটে হত্যা
- করোনায় মারা গেলেন ফরিদপুরের বিশিষ্ট সাংবাদিক তারাপদ স্যার
- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইলিয়াস আহম্মেদ পাল মারা গেছেন
- সালথা তান্ডবের এক বছর
ওসির বিরুদ্ধে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ - ফরিদপুর পৌর নির্বাচনে পুনরায় ভোট গ্রহণের দাবি নায়াব ইউসুফের
- ফরিদপুর সদরে ১১ টি ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলছে
- ধর্ষনে অন্তঃসত্তা কাজের বুয়া, ধরে বিয়ে পড়িয়ে দিলেন এলাকাবাসী
- বেড়িবাধ থেকে অটোচালকের দগ্ধ লাশ উদ্ধার
- ফরিদপুরে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ
- ট্রেনের নিচে ঝাঁপ দিলো প্রেমিক জুটি
- চরভদ্রাসনে নিজ বাড়ি থেকে চেয়ারম্যানের ভাইয়ের লাশ উদ্ধার
- পরকীয়ার টানে ২ সন্তান রেখে পালালেন মহিলা মেম্বার
- এসকাভেটর উল্টে পড়লো বিদ্যুতের খুটির ওপর
- সমবায় অফিসার বিরাজ কুন্ডের বিরুদ্ধে উৎকোচ গ্রহনসহ নানান অভিযোগ
- ফরিদপুর পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী নায়াব ইউসুফ
কূটনীতিক বহিষ্কার নিয়ে হাঙ্গেরিকে ‘কঠিন জবাবের’ হুমকি রাশিয়ার
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

