গাছের সঙ্গে তরমুজবোঝাই ট্রাকের ধাক্কা, চালক-হেলপার নিহত
প্রকাশিত: ১৯:১৮, ১৫ এপ্রিল ২০২৫
ছবি-সংগৃহীত
ফরিদপুরের মধুখালী উপজেলায় ঢাকা-যশোর হাইওয়ের বাগাটে তরমুজবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছে ধাক্কা লেগে ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়। এসময় চালক ও হেলপার নিহত হয়েছেন। সোমবার (১৪ এপ্রিল) দিবাগত রাত সোয়া তিনটায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন যশোরের কেশবপুর উপজেলার সাহেব আলীর ছেলে ট্রাকচালক মো. ইদ্রিস আলী (৩০) ও একই এলাকার বাসিন্দা ট্রাকের হেলপার মো. হায়দার আলী (৩২)।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা থেকে যশোরগামী তরমুজবোঝাই ট্রাকটি (ঢাকা মেট্রো ট-১২-৪৬৪৪) গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকটি উল্টে যায়। এতে ট্রাকের চালক ও হেলপার নিহত হয়।
ফরিদপুর (মাদারীপুর রিজিয়ন) হাইওয়ে পুলিশের এএসপি মারুফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটি যশোর অঞ্চল থেকে তরমুজ বোঝাই করে ফরিদপুরের দিকে আসছিল। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই ট্রাকের চালক ও হেলপার নিহত হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।#
- নেশার টাকা দেননি বলে নিজের মাকে গলা কেটে হত্যা
- করোনায় মারা গেলেন ফরিদপুরের বিশিষ্ট সাংবাদিক তারাপদ স্যার
- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইলিয়াস আহম্মেদ পাল মারা গেছেন
- সালথা তান্ডবের এক বছর
ওসির বিরুদ্ধে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ - ফরিদপুর সদরে ১১ টি ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলছে
- ফরিদপুর পৌর নির্বাচনে পুনরায় ভোট গ্রহণের দাবি নায়াব ইউসুফের
- ধর্ষনে অন্তঃসত্তা কাজের বুয়া, ধরে বিয়ে পড়িয়ে দিলেন এলাকাবাসী
- বেড়িবাধ থেকে অটোচালকের দগ্ধ লাশ উদ্ধার
- ফরিদপুরে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ
- ট্রেনের নিচে ঝাঁপ দিলো প্রেমিক জুটি
- চরভদ্রাসনে নিজ বাড়ি থেকে চেয়ারম্যানের ভাইয়ের লাশ উদ্ধার
- পরকীয়ার টানে ২ সন্তান রেখে পালালেন মহিলা মেম্বার
- এসকাভেটর উল্টে পড়লো বিদ্যুতের খুটির ওপর
- সমবায় অফিসার বিরাজ কুন্ডের বিরুদ্ধে উৎকোচ গ্রহনসহ নানান অভিযোগ
- ফরিদপুর পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী নায়াব ইউসুফ
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

