নিখোঁজ তাহিয়ার ঘাতককে হত্যা করলো বিক্ষুব্ধ জনতা
প্রকাশিত: ১৬:৫১, ১২ ডিসেম্বর ২০২৪
তাহিয়া ইসলাম
ফরিদপুরে নিখোঁজের পরদিন সাত বছরের শিশু তাহিয়ার বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ। এরপর সেখানে উপস্থিত হাজার হাজার বিক্ষুব্ধ জনতা ঘাতক হায়দার মোল্লা (৫৫) কে বেদম পিটুনিতে হত্যা করেছে। ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের চরনশিপুর গ্রামের চরনশিপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশে সাবেক মম্বর ইউনুস মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।
এ সময় বিক্ষুব্ধ লোকজনের হাত থেকে হায়দার মোল্লাকে রক্ষা করতে গিয়ে স্থানীয় চেয়ারম্যান সহ কোতয়ালী থানার ওসি ও বেশ কয়েকজন পুলিশ আহত হন বলে জানিয়েছেন চেয়ারম্যান মোঃ নুরুল আলম।
তিনি বলেন, মঙ্গবার বিকেলে জিয়া মোল্লার ৭ বছরের মেয়ে তাহিয়া নিখোঁজ হলে থানায় জিডি করা হয়। সেদিন সন্ধা থেকেই পুলিশসহ অনেক লোকজন তাহিয়ার খোঁজ করলেও তাহিয়া পায়না। পরদিন সকাল থেকে মাইকিং সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে খোঁজ করেও সন্ধা পযর্ন্ত চেষ্টা চালিয়ে যায়।
বুধবার সন্ধারদিকে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল বিষয়টি তদন্তের জন্য ঘটনা স্থলে আসেন এবং সন্দেহভাজন প্রতিবেশি হয়িদার মোল্লার (৫৫) ঘরে তল্লাশি করলে বারান্দার রুমে বস্তা বন্দি অবস্থায় মেলে তাহিয়ার মরদেহ। এ সময় সেখানে উপস্থিত হাজার হাজার বিক্ষুব্ধ জনতা ঘাতক হায়দার মোল্লা (৫৫) কে বেদম পিটুনিতে হত্যা করেছে। বিক্ষুব্ধ লোকজনের হাত থেকে হায়দার মোল্লাকে রক্ষা করতে গিয়ে আমিসহ কোতয়ালী থানার ওসি ও বেশ কয়েকজন পুলিশ আহত হই।
কোতোয়ালি থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, নিখোঁজ মেয়েটির খোঁজে তদন্তে নেমে পাশের বাড়ির হায়দার মোল্লা ওরফে শাহীন (৫৫) নামে এক ব্যক্তিকে সন্দেহ করা হয়। পরে তার ঘরের ভেতর তল্লাশি চালিয়ে একটি বস্তার ভেতরে বিদ্যুতের তার দিয়ে পেঁচানো অবস্থায় তাহিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় পুলিশ শাহীনকে আটক করে।
এরইমধ্যে খবর পেয়ে প্রায় হাজার খানেক গ্রামবাসী জড়ো হয়। তারা পুরো বাড়ি ঘিরে ফেলে পুলিশের কাছে শাহীনকে ছেড়ে দিতে চাপ দিতে থাকে। পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সেখানে উপস্থিত অম্বিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম উত্তেজিত জনতাকে নিবৃত্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে উত্তেজিত জনতা পুলিশের প্রতিরোধ ডিঙিয়ে ঘর ভেঙে শাহীনের ওপর চড়াও হয়। তাদের বেধড়ক মারপিট ও কিল ঘুষিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
তিনি আরো বলেন, বুধবার রাতে মৃত দেহদুটি ময়না তদন্তের জন্য নিয়ে এসেছে, বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ময়নাতদন্ত শেষ হয়নি। ময়নাতদন্ত শেষ হলে আমরা বিস্তারিত তথ্য জানাতে পারবো। এছাড়া দুটি হত্যা কান্ডের জন্য দুটি মামলা দায়ের করা হবে।
- নেশার টাকা দেননি বলে নিজের মাকে গলা কেটে হত্যা
- করোনায় মারা গেলেন ফরিদপুরের বিশিষ্ট সাংবাদিক তারাপদ স্যার
- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইলিয়াস আহম্মেদ পাল মারা গেছেন
- সালথা তান্ডবের এক বছর
ওসির বিরুদ্ধে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ - ফরিদপুর পৌর নির্বাচনে পুনরায় ভোট গ্রহণের দাবি নায়াব ইউসুফের
- ফরিদপুর সদরে ১১ টি ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলছে
- ধর্ষনে অন্তঃসত্তা কাজের বুয়া, ধরে বিয়ে পড়িয়ে দিলেন এলাকাবাসী
- বেড়িবাধ থেকে অটোচালকের দগ্ধ লাশ উদ্ধার
- ফরিদপুরে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ
- ট্রেনের নিচে ঝাঁপ দিলো প্রেমিক জুটি
- চরভদ্রাসনে নিজ বাড়ি থেকে চেয়ারম্যানের ভাইয়ের লাশ উদ্ধার
- পরকীয়ার টানে ২ সন্তান রেখে পালালেন মহিলা মেম্বার
- এসকাভেটর উল্টে পড়লো বিদ্যুতের খুটির ওপর
- সমবায় অফিসার বিরাজ কুন্ডের বিরুদ্ধে উৎকোচ গ্রহনসহ নানান অভিযোগ
- ফরিদপুর পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী নায়াব ইউসুফ
কূটনীতিক বহিষ্কার নিয়ে হাঙ্গেরিকে ‘কঠিন জবাবের’ হুমকি রাশিয়ার
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

