ওমরা করতে গিয়ে সৌদির সড়কে প্রাণ গেলো ২ বাংলাদেশির
প্রকাশিত: ১১:১৫, ২৬ মার্চ ২০২৩
মোজাম্মেল হোসাইন ও সাগর জোমাদ্দার
সৌদি আরবে পবিত্র ওমরা হজ পালন করে ফেরার সময় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। তারা সম্পর্কে শ্যালক ও দুলাভাই। বাংলাদেশ সময় শনিবার (২৫ মার্চ) রাত ৮টায় এ ঘটনা ঘটেছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
নিহতদের একজন বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের বাসিন্দা মোতাহার জোমাদ্দারের ছোট ছেলে সাগর জোমাদ্দার (২৩)। অন্যজন তার দুলাভাই পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ছৈলাবুনিয়া এলাকার বাসিন্দা মৃত আজিজ মৃধার ছেলে মোজাম্মেল হোসাইন (৪৫)।
নিহত সাগরের ভাই উজ্জ্বল জোমাদ্দার জানান, তারা দুজনই সৌদি আরব প্রবাসী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, সাগর জোমাদ্দার ও মোজাম্মেল মৃধা সৌদি আরবে প্রবাসী কর্মী হিসেবে থাকতেন। ওমরা হজের উদ্দেশ্যে সৌদির আলগাছিমের উনাইজা নামক স্থান থেকে তারা গত বৃহস্পতিবার মক্কার উদ্দেশে রওয়ানা হন। ওমরা শেষ করে কর্মস্থলে ফেরার পথে তাদের গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে পাথরের পাহাড়ের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নিহত হন বাংলাদেশি এই দুই নাগরিক। সঙ্গে থাকা আহত এক সফরসঙ্গী বাংলাদেশে নিহত সাগর জোমাদ্দারের পরিবারের কাছে বিষয়টি জানালে তারা নিশ্চিত হন।
এদিকে, পরিবারের দুই উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পাগলপ্রায় তাদের মা-বাবা ও স্বজনরা। তারা লাশ ফেরত পেতে তারা সরকারের সহযোগিতা চেয়েছেন।
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সুহৃদ সালেহীন জানান, নিহত দুই হজযাত্রীর লাশ বাংলাদেশে আনার ব্যাপারে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে সৌদি দূতাবাস।
বঙ্গবাণীডটকম/এমএস
- নেশার টাকা দেননি বলে নিজের মাকে গলা কেটে হত্যা
- করোনায় মারা গেলেন ফরিদপুরের বিশিষ্ট সাংবাদিক তারাপদ স্যার
- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইলিয়াস আহম্মেদ পাল মারা গেছেন
- সালথা তান্ডবের এক বছর
ওসির বিরুদ্ধে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ - ফরিদপুর সদরে ১১ টি ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলছে
- ফরিদপুর পৌর নির্বাচনে পুনরায় ভোট গ্রহণের দাবি নায়াব ইউসুফের
- ধর্ষনে অন্তঃসত্তা কাজের বুয়া, ধরে বিয়ে পড়িয়ে দিলেন এলাকাবাসী
- বেড়িবাধ থেকে অটোচালকের দগ্ধ লাশ উদ্ধার
- ফরিদপুরে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ
- ট্রেনের নিচে ঝাঁপ দিলো প্রেমিক জুটি
- চরভদ্রাসনে নিজ বাড়ি থেকে চেয়ারম্যানের ভাইয়ের লাশ উদ্ধার
- পরকীয়ার টানে ২ সন্তান রেখে পালালেন মহিলা মেম্বার
- এসকাভেটর উল্টে পড়লো বিদ্যুতের খুটির ওপর
- সমবায় অফিসার বিরাজ কুন্ডের বিরুদ্ধে উৎকোচ গ্রহনসহ নানান অভিযোগ
- ফরিদপুর পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী নায়াব ইউসুফ
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

