চামড়া রফতানির অনুমতি পেল পাঁচ প্রতিষ্ঠান
প্রকাশিত: ১৯:০৭, ১০ জুলাই ২০২১
ছবি-সংগৃহীত
প্রথমবারের মতো ৫টি প্রতিষ্ঠানকে ২০ লাখ বর্গফুট করে মোট ১ কোটি বর্গফুট ওয়েট-ব্লু চামড়া রফতানির অনুমতি দিয়েছে সরকার । পাঁচটি প্রতিষ্ঠান হলো- কালাম ব্রাদার্স ট্যানারি লিমিটেড, মেসার্স কাদের লেদার কমপ্লেক্স, আমিন ট্যানারি লিমিটেড, লেদার ইন্ডাস্ট্রিজ অব বাংলাদেশ লিমিটেড, একেএস ইনভেস্টমেন্ট।
বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব নাজনীন পারভীন স্বাক্ষরিত আদেশে এই পাঁচটি প্রতিষ্ঠানকে চামড়া রফতানির এ অনুমতি দেওয়া হয়।
গত ১৭ই ও ৩০শে জুন প্রতিষ্ঠানগুলোকে পৃথক আদেশে অনুমতি দেওয়া হলেও আজ শনিবার মন্ত্রণালয় থেকে গণমাধ্যমকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিভিন্ন প্রতিষ্ঠানের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০ লাখ বর্গফুট ওয়েট-ব্লু চামড়া হংকং, চীন, কোরিয়া, জাপান, ভিয়েতনাম, ইতালি, স্পেন, জার্মানিতে ৬টি শর্তে ৫টি প্রতিষ্ঠানকে রফতানির অনুমতি দেওয়া হলো।
শর্তগুলো হলো-
১. রফতানি নীতি ২০১৮-২১ অনুসরণ করতে হবে।
২. এই অনুমতি শুধুমাত্র রফতানির অনুমতি প্রাপ্ত ওয়েট-ব্লু চামড়ার নির্ধারিত পরিমাণের ক্ষেত্রে প্রযোজ্য হবে। পরবর্তী রফতানি সমূহের জন্য পুনরায় আবেদন করতে হবে।
৩. রফতানির অনুমতির মেয়াদ ৩০-০৬-২০২২ পর্যন্ত বহাল থাকবে।
৪. জাহাজীকরণ শেষে রফতানি সংশ্লিষ্ট সব প্রকার কাগজপত্রাদি এ অধিশাখায় দাখিল করতে হবে।
৫. যে দেশে রফতানির জন্য অনুমোদন প্রদান করা হবে, সেসব দেশেই রফতানি করতে হবে।
৬. সরকার যেকোনো সময় ওয়েট-ব্লু চামড়া রফতানি নিষিদ্ধ করতে পারবে।
বঙ্গবাণীডটকম/এমএস
- সেরা ১০ ব্যাংকের তালিকা প্রকাশ করলো বাংলাদেশ ব্যাংক
- আমদানি কম, বেড়েছে পেঁয়াজের দাম
- দাম কমলো এলপি গ্যাসের, জুন থেকে কার্যকর
- আরেক দফা বাড়লো সোনার দাম
- রবিবার থেকে ৩০ টাকায় পেঁয়াজ বিক্রি শুরু
- ইভ্যালি নিয়ে গ্রাহকদের যে পরামর্শ দিলেন নতুন এমডি
- এক সপ্তাহের মাথায় কমল সোনার দাম
- রেকর্ড ভেঙে ৪০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে দেশের রিজার্ভ
- ‘স্বপ্ন’-তে আলু ৩০ ও পেঁয়াজ ৭৫ টাকায়
- স্বপ্ন` এখন রাজধানীর নিউ ইস্কাটনে
- ঋণ নিয়ে সাড়ে তিন লাখ মেট্রিক টন সার আমদানি করবে সরকার
- রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ৪১ হাজার ৫৮৩ কোটি টাকা
- ভারতে পেঁয়াজের দাম বৃদ্ধি, বাংলাদেশে রফতানি বন্ধ
- সোনার আদলে এবার চার ক্যাটাগরিতে বিক্রি হবে রূপা
- যে কারণে তিতাসের পাইপ লাইনে লিকেজ
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

